ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে নিরাপদ নৌচলাচল নিয়ে ইরান–ওমান আলোচনায় অগ্রগতি

সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন।

আলোচনায় উপকূলীয় রাষ্ট্র হিসেবে দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে প্রণালিতে নিরাপদ নৌচলাচল পরিচালনার নীতিমালা ও কার্যকর পদ্ধতি নিয়ে মতবিনিময় হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আলোচনা গঠনমূলক ছিল এবং বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে। হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

তবে আলোচনার অগ্রগতি সত্ত্বেও প্রণালিতে জাহাজ চলাচলের বর্তমান পরিস্থিতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন বাঘায়ি।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং জাহাজে পাল্টাপাল্টি হামলার কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনরুদ্ধারের আলোচনাতেও হরমুজে জাহাজ চলাচলের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওমান দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

সূত্র: এপি

ট্যাগ : ইরান ওমান

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে নিরাপদ নৌচলাচল নিয়ে ইরান–ওমান আলোচনায় অগ্রগতি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন।

আলোচনায় উপকূলীয় রাষ্ট্র হিসেবে দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে প্রণালিতে নিরাপদ নৌচলাচল পরিচালনার নীতিমালা ও কার্যকর পদ্ধতি নিয়ে মতবিনিময় হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আলোচনা গঠনমূলক ছিল এবং বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে। হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

তবে আলোচনার অগ্রগতি সত্ত্বেও প্রণালিতে জাহাজ চলাচলের বর্তমান পরিস্থিতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন বাঘায়ি।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং জাহাজে পাল্টাপাল্টি হামলার কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনরুদ্ধারের আলোচনাতেও হরমুজে জাহাজ চলাচলের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওমান দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

সূত্র: এপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ