ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ বছরের মধ্যেই মানুষকে ছাড়িয়ে যেতে পারে এআই: মাস্ক

ইলন মাস্ক । ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও অতিক্রম করতে পারে বলে মন্তব্য করেছেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। একই সঙ্গে এআইয়ের দ্রুত বিকাশ মানবসভ্যতার জন্য বড় সম্ভাবনার পাশাপাশি গুরুতর ঝুঁকিও তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

সম্প্রতি দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জ্যানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা, রাজনীতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মাস্ক।

সাক্ষাৎকারে তিনি বলেন, এআই এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে, যখন এর সক্ষমতা কোনো একক মানুষের নয়, বরং মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে। তার ধারণা, এই পরিবর্তন উৎপাদন, প্রযুক্তি ও অর্থনীতিতে নজিরবিহীন অগ্রগতি আনতে পারে।

তবে এআইয়ের ভবিষ্যৎ প্রভাব নিয়ে অনিশ্চয়তার কথাও স্বীকার করেন মাস্ক। অত্যন্ত শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের কাজ, সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজে অবস্থান কীভাবে পরিবর্তিত হবে, তা এখনো স্পষ্ট নয় বলে মনে করেন তিনি।

এআই নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন মাস্ক। তার মতে, নতুন ও অধিক শক্তিশালী এআই মডেল প্রকাশের আগে সংশ্লিষ্ট কোম্পানিগুলো একে অন্যের প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে পারে।

তিনি মনে করেন, প্রতিযোগিতার মধ্যেও নিরাপত্তার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন। প্রযুক্তি খাত নিজ থেকেই কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে পারলে অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজনও কমতে পারে।

রাজনীতিতে নিজের সম্পৃক্ততার বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেন মাস্ক। তিনি স্বীকার করেন, একটি সময়ে রাজনৈতিক কার্যক্রমে প্রয়োজনের তুলনায় বেশি জড়িয়ে পড়েছিলেন। এর ফলে তার ব্যক্তিগত ভাবমূর্তি ও ব্যবসায়িক কার্যক্রম ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

ভবিষ্যতে প্রযুক্তি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণায় বেশি মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে মাস্ক বলেন, রোবট, স্বয়ংক্রিয় প্রযুক্তি, এআই এবং মহাকাশ গবেষণা আগামী কয়েক দশকে মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে।

তার মতে, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়ানো, দারিদ্র্য কমানো এবং মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নিরাপত্তা, দায়িত্বশীলতা ও নিয়ন্ত্রণের ভারসাম্য বজায় রাখাও জরুরি।

সাক্ষাৎকারে মাস্ক একদিকে এআইনির্ভর সমৃদ্ধ ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরেছেন, অন্যদিকে নিয়ন্ত্রণহীন প্রযুক্তির ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন। একই সঙ্গে রাজনীতির চেয়ে প্রযুক্তি ও উদ্ভাবনকে বেশি গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছেন তিনি।

ট্যাগ : এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এলন মাস্ক

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছরের মধ্যেই মানুষকে ছাড়িয়ে যেতে পারে এআই: মাস্ক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ