ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাংবাদিকদের অ্যাক্টিভিস্টের ভূমিকায় না গিয়ে তথ্য, প্রমাণ ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার, ২৫ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ব্যক্তিগত অবস্থান বা পক্ষপাতের বদলে সত্যতা, প্রাসঙ্গিক তথ্য এবং বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে।

তার মতে, যাচাই করা তথ্য ও উপাত্ত ছাড়া কোনো বক্তব্যকে সংবাদ বলা যায় না। সেক্ষেত্রে সেটি কেবল ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি বলেন, সমাজের বাস্তব চিত্র সঠিকভাবে তুলে ধরতে পেশাদার সাংবাদিকতার বিকল্প নেই। সংবাদকর্মীদের দায়িত্ব হলো তথ্য যাচাই করে মানুষের সামনে সত্য ও নির্ভুল চিত্র উপস্থাপন করা।

বাকস্বাধীনতা ও ভুল তথ্যের প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে অপতথ্য, বিভ্রান্তিকর প্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য থেকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

এক্ষেত্রে মূলধারার সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্ভরযোগ্য ও যাচাই করা সংবাদ মানুষের বিভ্রান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্যানেল আলোচনায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণমাধ্যমের ওপর চাপ, পেশাগত ঝুঁকি এবং স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, অঞ্চলভেদে সমস্যার ধরন আলাদা হলেও সাংবাদিকতার ওপর এর প্রভাব অনেক ক্ষেত্রে একই রকম।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম, হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মনি দীক্ষিত, দ্য হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দারসহ দেশি-বিদেশি গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা অংশ নেন।

পরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা, শিল্প উৎপাদন এবং সেবা খাতের দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এআই প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্ভাবন, উৎপাদনশীলতা ও সুশাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সম্মেলনে প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন। তাদের মধ্যে প্রণব যোগেন্দ্র ব্রহ্মভট্ট, ব্যারিস্টার তাসমিয়া রহমান প্যাটেল এবং টেরি কে. রুপার্ট উপস্থিত ছিলেন।

ট্যাগ : জহির উদ্দিন স্বপন গণমাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ