ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
ছবি : সংগৃহিত
ফলো করুন

এগারো দলীয় রাজনৈতিক জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার, ২৫ জুলাই অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের অধীনে আয়োজিত কোনো কর্মসূচিতে অংশ নেবে না খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি নতুন করে বিবেচনা করবে দলটি।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনকেন্দ্রিক একটি সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পর এ জোটের মূল উদ্দেশ্য ও কার্যকারিতা শেষ হয়ে গেছে বলে মনে করছে খেলাফত মজলিস। যদিও নির্বাচন-পরবর্তী সময়ে জোটের কয়েকটি কর্মসূচিতে দলটি অংশ নিয়েছিল।

দলটি জানিয়েছে, বর্তমান বাস্তবতায় ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রয়োজন দেখা দিলে সেই উদ্যোগে যুক্ত হওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জানায়, ভবিষ্যতের কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দল এবং দলের নেতাদের নাম ব্যবহার করা যাবে না।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। অধিবেশন পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে দলের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাজনীতি ১১ দলীয় জোট বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ