ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সংগৃহীত ছবি
ফলো করুন

অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৫ জুলাই) ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের সরকারি ভয়েস অব প্যালেস্টাইন রেডিও জানিয়েছে, নাবলুসের পশ্চিমে তেল শহরে অভিযান চালিয়ে ৪০ জনের বেশি তরুণকে আটক করা হয়েছে। পশ্চিম তীরের অন্যান্য এলাকা থেকে আরও অন্তত আটজনকে আটক করার খবর পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা তেল শহরের একটি বাড়ি দখল করে সেটিকে অস্থায়ী জিজ্ঞাসাবাদকেন্দ্র হিসেবে ব্যবহার করছে। শহরটির প্রবেশপথ বন্ধ করে বাড়ি বাড়ি তল্লাশি এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জেনিন শহরসহ গভর্নরেটের বিভিন্ন শহর ও গ্রামেও ভোরের আগে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এসব অভিযানে একাধিক বাড়িতে তল্লাশি এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শুক্রবার তেল শহরের কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর অভিযান জোরদার করা হয়। সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, হাভাত গিলাদ বসতির কাছে ইসরায়েলিদের ওপর হামলার খবর পেয়ে সেনারা ঘটনাস্থলে যায়। এক ফিলিস্তিনি ইসরায়েলিদের কাছ থেকে একটি অস্ত্র নিয়ে গুলি চালিয়েছিলেন বলেও দাবি করেছে তারা।

ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে বড় পরিসরে অভিযান চালানোর নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, পরবর্তী সময়ে নাবলুসের আশপাশের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে বাড়িঘর, গাড়ি কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয়।

ট্যাগ : পশ্চিম তীর ফিলিস্তিনি আটক ইসরায়েলি বাহিনী নাবলুস

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৫ জুলাই) ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের সরকারি ভয়েস অব প্যালেস্টাইন রেডিও জানিয়েছে, নাবলুসের পশ্চিমে তেল শহরে অভিযান চালিয়ে ৪০ জনের বেশি তরুণকে আটক করা হয়েছে। পশ্চিম তীরের অন্যান্য এলাকা থেকে আরও অন্তত আটজনকে আটক করার খবর পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা তেল শহরের একটি বাড়ি দখল করে সেটিকে অস্থায়ী জিজ্ঞাসাবাদকেন্দ্র হিসেবে ব্যবহার করছে। শহরটির প্রবেশপথ বন্ধ করে বাড়ি বাড়ি তল্লাশি এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জেনিন শহরসহ গভর্নরেটের বিভিন্ন শহর ও গ্রামেও ভোরের আগে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এসব অভিযানে একাধিক বাড়িতে তল্লাশি এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শুক্রবার তেল শহরের কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর অভিযান জোরদার করা হয়। সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, হাভাত গিলাদ বসতির কাছে ইসরায়েলিদের ওপর হামলার খবর পেয়ে সেনারা ঘটনাস্থলে যায়। এক ফিলিস্তিনি ইসরায়েলিদের কাছ থেকে একটি অস্ত্র নিয়ে গুলি চালিয়েছিলেন বলেও দাবি করেছে তারা।

ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে বড় পরিসরে অভিযান চালানোর নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, পরবর্তী সময়ে নাবলুসের আশপাশের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে বাড়িঘর, গাড়ি কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ