ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তিদের হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। সংস্থাটির সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশসহ কয়েকটি দেশকে ইসরায়েলি নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার প্রকাশিত এক সতর্কবার্তায় ইসরায়েলিদের বিভিন্ন দেশে ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এই মূল্যায়নের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

সংস্থাটি জানিয়েছে, সামনে ইহুদিদের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস থাকায় বিভিন্ন দেশে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত পরিস্থিতিকে ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সতর্কতায় আরও বলা হয়েছে, ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তি ঘিরে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে। এসব বিক্ষোভের কিছু অংশ ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

ইসরায়েলি সংস্থাটির দাবি, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার প্রস্তুতি বা তৎপরতা চালানোর চেষ্টা করছে হামাস। একইভাবে হুতিরাও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

ইরানের আশপাশের কয়েকটি দেশকে ইসরায়েলিদের জন্য তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এর মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসর, বিশেষ করে সিনাই উপত্যকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় ভ্রমণ না করার পাশাপাশি সেখানে অবস্থানরত ইসরায়েলিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানযাত্রায় এসব দেশের কোনো বিমানবন্দরে ট্রানজিট থাকলে বিমানবন্দর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনগতভাবে নিষিদ্ধ। যৌথ নাগরিকত্বধারীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এসব দেশে ভ্রমণ না করার জন্য ইসরায়েলি নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

ট্যাগ : বাংলাদেশ ইসরায়েল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ