ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে কানাডার পাল্টা শুল্ক

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের চলমান বাণিজ্য বিরোধ আরও তীব্র হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে নতুন শুল্ক কার্যকর হয়। পণ্যের ধরন অনুযায়ী এসব শুল্কের হার ১৫ থেকে ৫০ শতাংশ। যন্ত্রপাতি, বস্ত্র, ভোগ্যপণ্যসহ বিভিন্ন পণ্যে এ শুল্ক আরোপ করা হয়েছে।

নতুন শুল্কের আওতায় রয়েছে ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম ও দুগ্ধজাত পণ্যসহ ৭০০টির বেশি পণ্য।

আগস্টের শেষ দিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছিলেন, ওয়াশিংটনের আরোপ করা শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। দেশটির শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

এর আগে জুলাইয়ে কানাডার কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দুই দেশ বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে আলোচনা শুরু করলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

পরে যুক্তরাষ্ট্র কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এর জবাবেই কানাডা নতুন পাল্টা শুল্ক কার্যকর করল।

কানাডা সরকার জানিয়েছে, নতুন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি ব্যবসা এবং শ্রমিকদের জন্য ৫ দশমিক ৪২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ দেওয়া হবে।

এদিকে কানাডার পাল্টা শুল্ক কার্যকরের আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার বিমান যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

দুই দেশের বাণিজ্য বিরোধ এখন শুধু শুল্কের মধ্যেই সীমাবদ্ধ নেই। এরই মধ্যে ট্রাম্প অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্দেশও দিয়েছেন।

কানাডার পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতাদের ওপরও চাপ তৈরি করতে পারে। কারণ, কানাডা যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির অন্যতম বড় বাজার।

এদিকে কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে দেশটিতে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির এক প্রতিবেদনের বরাতে আলজাজিরা জানিয়েছে, শুল্কের মোট আর্থিক বোঝার বড় অংশ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আমদানিকারক ও ভোক্তাদের ওপর পড়তে পারে।

ট্যাগ : যুক্তরাষ্ট্র কানাডা পাল্টা শুল্ক

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে কানাডার পাল্টা শুল্ক

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ