ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিরামপুর সীমান্তে নয়জনকে ‘পুশইনের’ চেষ্টা প্রতিহত

সংগৃহীত ছবি
ফলো করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও স্থানীয় মানুষের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের ২৯১/২০-এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভারতের ভীমপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে নয়জনকে জড়ো করেন। পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে ভাইগড় বিজিবি ক্যাম্পের টহল দল বাধা দেয়।

খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার-ভিডিপির সদস্য ও এলাকাবাসী সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই নয়জনকে নিয়ে ভারতীয় ভূখণ্ডের ভেতরে সরে যান।

ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম সংবাদমাধ্যমকে জানান, ভারত থেকে নয়জনকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবির বাধায় তা ব্যর্থ হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের টহল বাড়ানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ট্যাগ : বিএসএফ বিজিবি পুশইন দিনাজপুর বিরামপুর সীমান্ত

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিরামপুর সীমান্তে নয়জনকে ‘পুশইনের’ চেষ্টা প্রতিহত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও স্থানীয় মানুষের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের ২৯১/২০-এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভারতের ভীমপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে নয়জনকে জড়ো করেন। পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে ভাইগড় বিজিবি ক্যাম্পের টহল দল বাধা দেয়।

খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার-ভিডিপির সদস্য ও এলাকাবাসী সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই নয়জনকে নিয়ে ভারতীয় ভূখণ্ডের ভেতরে সরে যান।

ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম সংবাদমাধ্যমকে জানান, ভারত থেকে নয়জনকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবির বাধায় তা ব্যর্থ হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের টহল বাড়ানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ