ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে ভারতের উচ্চশিক্ষা সচিব বদলি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর অংশ হিসেবে উচ্চশিক্ষা বিভাগের সচিব ভিনীত জোশীকে সরিয়ে তার স্থলে ১৯৯৪ ব্যাচের ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা নরেশ পাল গ্যাংওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠায় এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া নরেশ পাল গ্যাংওয়ার এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজস্থানের শিক্ষা সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কাজ করেছেন। অন্যদিকে, ভিনীত জোশী অতীতে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর প্রথম মহাপরিচালক এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জনমত ও রাজনৈতিক চাপের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে আগামী সপ্তাহে সংসদে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ভারত নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁস

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে ভারতের উচ্চশিক্ষা সচিব বদলি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর অংশ হিসেবে উচ্চশিক্ষা বিভাগের সচিব ভিনীত জোশীকে সরিয়ে তার স্থলে ১৯৯৪ ব্যাচের ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা নরেশ পাল গ্যাংওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠায় এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া নরেশ পাল গ্যাংওয়ার এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজস্থানের শিক্ষা সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কাজ করেছেন। অন্যদিকে, ভিনীত জোশী অতীতে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর প্রথম মহাপরিচালক এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জনমত ও রাজনৈতিক চাপের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে আগামী সপ্তাহে সংসদে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ