প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি দেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু পর্যালোচনা করা হতে পারে।
সরকারের চলমান কার্যক্রম, বিভিন্ন নীতি ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।