ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অপরাধ দমনে জিরো টলারেন্স: মোহাম্মদপুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে নিয়ন্ত্রণে এনে সেখানে সক্রিয় অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধীদের একটি আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, “মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।”

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়ভাবে কাজ করছে, যা ইতোমধ্যে দৃশ্যমান।

এ সময় তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গেও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইন্টারপোলের মাধ্যমে নেওয়া উদ্যোগের ফলে তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সব নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে বেশি দায়িত্বশীলভাবে কাজ করছে এবং তাদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত করা হচ্ছে।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুর আইনশৃঙ্খলা

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমনে জিরো টলারেন্স: মোহাম্মদপুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে নিয়ন্ত্রণে এনে সেখানে সক্রিয় অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধীদের একটি আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, “মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।”

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়ভাবে কাজ করছে, যা ইতোমধ্যে দৃশ্যমান।

এ সময় তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গেও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইন্টারপোলের মাধ্যমে নেওয়া উদ্যোগের ফলে তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সব নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে বেশি দায়িত্বশীলভাবে কাজ করছে এবং তাদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ