ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চিকিৎসার অভাবে যেন কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান

সংগৃহীত ছবি
ফলো করুন

পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, মেধার পাশাপাশি মানবিক মন নিয়েই একজন চিকিৎসক অসুস্থ মানুষের সেবার মাধ্যমে জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করেন।

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। কঠোর শিক্ষাজীবনের মধ্যেও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, সংস্কৃতিই মানবসভ্যতার ভিত্তি। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন ডা. জুবাইদা রহমান।

মেডিকেল শিক্ষার্থীরা বিদেশে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ গ্রহণের পর দেশে ফিরে মানুষের পাশে দাঁড়াবেন এবং সংকটময় সময়ে চিকিৎসাসেবা দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৮৩। একজন চিকিৎসককে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এই সংকট আরও প্রকট।

তিনি বলেন, দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও প্রায় ৭৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের তুলনায় দেশে নার্সের সংখ্যাও অনেক কম।

চিকিৎসা ব্যয় এখনো দারিদ্র্যের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীরা দেশসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলে ভবিষ্যতে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

ডা. জুবাইদা রহমান বলেন, এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসী প্রাণ হারাবেন না এবং কোনো অন্তঃসত্ত্বা নারী কিংবা নবজাতকের প্রতিরোধযোগ্য কারণে মৃত্যু হবে না। সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ—এই লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।

ট্যাগ : ডা. জুবাইদা রহমান হলি ফ্যামিলি হাসপাতাল মেডিকেল শিক্ষার্থী গ্রামীণ স্বাস্থ্যসেবা

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসার অভাবে যেন কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, মেধার পাশাপাশি মানবিক মন নিয়েই একজন চিকিৎসক অসুস্থ মানুষের সেবার মাধ্যমে জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করেন।

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। কঠোর শিক্ষাজীবনের মধ্যেও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, সংস্কৃতিই মানবসভ্যতার ভিত্তি। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন ডা. জুবাইদা রহমান।

মেডিকেল শিক্ষার্থীরা বিদেশে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ গ্রহণের পর দেশে ফিরে মানুষের পাশে দাঁড়াবেন এবং সংকটময় সময়ে চিকিৎসাসেবা দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৮৩। একজন চিকিৎসককে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এই সংকট আরও প্রকট।

তিনি বলেন, দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও প্রায় ৭৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের তুলনায় দেশে নার্সের সংখ্যাও অনেক কম।

চিকিৎসা ব্যয় এখনো দারিদ্র্যের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীরা দেশসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলে ভবিষ্যতে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

ডা. জুবাইদা রহমান বলেন, এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসী প্রাণ হারাবেন না এবং কোনো অন্তঃসত্ত্বা নারী কিংবা নবজাতকের প্রতিরোধযোগ্য কারণে মৃত্যু হবে না। সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ—এই লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ