ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসার জন্য গ্রামের মানুষ যেন শহরে যেতে বাধ্য না হন, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।রোববার (৮ আগস্ট) চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি জানান, গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।এ সময় চাঁদপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।[BANGVIEWS-POST:3411]সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নানা দুর্বলতা তৈরি হয়েছে।তিনি আরও অভিযোগ করেন, অতীতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হয়েছে।পরিদর্শনকালে হাসপাতালের সেবা কার্যক্রম উন্নত করা, রোগীদের সুবিধা নিশ্চিত করা এবং ব্যবস্থাপনায় গতি আনার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন।

গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী