ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইতালির কোচ হওয়ার আলোচনায় পেপ গার্দিওলা

পেপ গার্দিওলা | ছবি: সংগৃহীত
ফলো করুন

টানা তিনবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলের কোচিং কাঠামোয় বড় পরিবর্তনের কথা ভাবছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হিসেবে স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইতালি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গার্দিওলার সঙ্গে প্রাথমিক যোগাযোগ করা হয়েছে বলেও দেশটির ফুটবলসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো গার্দিওলার সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর গত এপ্রিলে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন জেনারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে ইতালি।

অন্যদিকে ক্লাব ফুটবলের সর্বশেষ মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়েন গার্দিওলা। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি এখনো কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করেননি।

ম্যানচেস্টার সিটিতে প্রায় এক দশকের সফল অধ্যায়ে গার্দিওলা ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।

ইতালির ডিজিটাল ক্রীড়া প্ল্যাটফর্ম ক্রোনাচে দি স্পোলিয়াতোইওকে দেওয়া সাক্ষাৎকারে মালাগো জানান, গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। তাকে নিয়োগ দিতে হলে বেতন কাঠামোয় বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে গার্দিওলাকে নিয়োগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মালাগো বলেন, আলোচনায় কয়েকটি প্রভাবশালী নাম রয়েছে এবং গার্দিওলা তাদের মধ্যে অন্যতম।

সাধারণত জাতীয় ফুটবল ফেডারেশনগুলো ক্লাবের তুলনায় সীমিত আর্থিক কাঠামোর মধ্যে কোচ নিয়োগ দেয়। তবে বিশ্বমানের কোনো কোচকে দায়িত্ব দিতে হলে ইতালি তাদের প্রচলিত বেতনসীমার বাইরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গার্দিওলার পাশাপাশি ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি এবং সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলোর নামও আলোচনায় রয়েছে।

মানচিনির অধীনে ২০২০ ইউরো জিতেছিল ইতালি। অন্যদিকে পিরলো বর্তমানে দুবাই ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মালাগো জানিয়েছেন, আলোচনায় শুধু এই তিনজনই নেই। জাতীয় দলের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আরও কয়েকজন কোচকে বিবেচনা করছে ফেডারেশন।

ইতালির ফুটবল ইতিহাসে বিদেশি কোচের সংখ্যা খুবই কম। হাঙ্গেরির লাজোস সিজেইজলার এবং আর্জেন্টিনার হেলেনিও হেরেরা অতীতে দলটির সঙ্গে কাজ করেছেন।

গার্দিওলা কখনো ইতালিয়ান কোনো ক্লাবের কোচ না হলেও ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির ক্লাব ফুটবলে খেলেছেন। ফলে ইতালিয়ান ফুটবল সংস্কৃতি ও ভাষার সঙ্গে তার পরিচিতি রয়েছে।

এখন গার্দিওলা ইতালির প্রস্তাবে আগ্রহ দেখান কি না এবং ফেডারেশন তার আর্থিক শর্ত পূরণ করতে পারে কি না, সেদিকেই নজর থাকবে ফুটবলবিশ্বের।

ট্যাগ : পেপ গার্দিওলা ইতালি ফুটবল দল

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইতালির কোচ হওয়ার আলোচনায় পেপ গার্দিওলা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ