ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আহ্বান

গাজী নজরুল ইসলাম | ছবি: সংগৃহীত
ফলো করুন

দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি পদত্যাগ না করলে তার সংসদ সদস্যপদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, গাজী নজরুল ইসলাম বর্তমানে দলের কোনো সদস্য নন। ফলে তিনি আর জামায়াতের সংসদ সদস্য হিসেবেও বিবেচিত নন। এ কারণে আইন অনুযায়ী যেসব পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সেগুলো গ্রহণ করবে দল।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে দল।

বুধবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুল ইসলামকে দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানান, গাজী নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। তবে তিনি এখনও এ বিষয়ে দলকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

জামায়াতের এক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, সংসদীয় দলের সদস্যরা গাজী নজরুল ইসলামের পক্ষে অবস্থান নেননি। তাদের মত ছিল, তাকে বহিষ্কার না করলে সংসদে দলকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলাম পদত্যাগ না করে আইনি প্রক্রিয়ায় গেলে কিছু সময় সংসদ সদস্য হিসেবে বহাল থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে তিনি দলের সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলাম ১৮ বছর বয়সী এক তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। ওই তরুণীও জানান, গত ১৭ জুন তাদের বিয়ে হয়েছে। একই দাবি করেন তরুণীর বাবা এবং গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী।

তবে সংশ্লিষ্ট কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, বিয়ের নিবন্ধন ১৭ জুন নয়, ১৯ জুলাই সম্পন্ন হয়েছে। এ তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। যদিও দেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন হওয়ার পর নিবন্ধনের সুযোগ রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার এবং তার সংসদ সদস্যপদ বাতিলের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ট্যাগ : সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ