ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্রিকেট প্রশিক্ষণে বিকেএসপিতে চীনের বিশ্ববিদ্যালয় দল

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রীড়া ও শিক্ষা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ১৪ সদস্যের একটি চীনা প্রতিনিধি দল বিকেএসপিতে পৌঁছেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেএসপিতে পৌঁছালে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। পরে তিনি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, একজন ক্রিকেট প্রশিক্ষক, একজন তাইচি প্রশিক্ষক এবং একজন দোভাষী রয়েছেন।

দুই সপ্তাহব্যাপী এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রশিক্ষণার্থীরা বিকেএসপির বিশেষজ্ঞ কোচদের কাছ থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।

একই সঙ্গে চীনা তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচির বিভিন্ন কৌশল শেখাবেন। এতে দুই প্রতিষ্ঠানের খেলোয়াড় ও প্রশিক্ষকদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ প্রশিক্ষণ, গবেষণা, বৃত্তি এবং ক্রীড়া সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিকেএসপিতে বাংলাদেশ-চীন তাইচি সেন্টার এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ভবিষ্যতে ক্রিকেট, উশু ও অন্যান্য ক্রীড়ায় যৌথ কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

ট্যাগ : চীন ক্রিকেট বিকেএসপি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেট প্রশিক্ষণে বিকেএসপিতে চীনের বিশ্ববিদ্যালয় দল

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রীড়া ও শিক্ষা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ১৪ সদস্যের একটি চীনা প্রতিনিধি দল বিকেএসপিতে পৌঁছেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেএসপিতে পৌঁছালে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। পরে তিনি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, একজন ক্রিকেট প্রশিক্ষক, একজন তাইচি প্রশিক্ষক এবং একজন দোভাষী রয়েছেন।

দুই সপ্তাহব্যাপী এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রশিক্ষণার্থীরা বিকেএসপির বিশেষজ্ঞ কোচদের কাছ থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।

একই সঙ্গে চীনা তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচির বিভিন্ন কৌশল শেখাবেন। এতে দুই প্রতিষ্ঠানের খেলোয়াড় ও প্রশিক্ষকদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ প্রশিক্ষণ, গবেষণা, বৃত্তি এবং ক্রীড়া সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিকেএসপিতে বাংলাদেশ-চীন তাইচি সেন্টার এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ভবিষ্যতে ক্রিকেট, উশু ও অন্যান্য ক্রীড়ায় যৌথ কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ