ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছয় দফা থেকে এক দফায় যাবে আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকার ১১ দলীয় জোটের ছয় দফা দাবি মেনে না নিলে আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য মাঠে নেমেছে। সরকার যদি এসব দাবি না মানে, তাহলে আন্দোলনের পরবর্তী ধাপ হবে এক দফা, আর সেই দাবি হবে সরকারের পদত্যাগ।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে এবং জনগণকে সম্পৃক্ত করে দাবি আদায়ে চাপ বাড়ানো হবে।

লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি খরচ হচ্ছে, এমন সমালোচনার জবাবে নাসীরুদ্দীন বলেন, আন্দোলনের উদ্দেশ্য শুধু একটি কর্মসূচি পালন নয়, বরং সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করা।

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। তাঁর ভাষ্য, বিচার না হওয়া পর্যন্ত এ ইস্যুতে আন্দোলন অব্যাহত থাকবে।

কুমিল্লার মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, চাঁদাবাজি ও দমন-পীড়নের বিরুদ্ধেও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য।

ট্যাগ : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা থেকে এক দফায় যাবে আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকার ১১ দলীয় জোটের ছয় দফা দাবি মেনে না নিলে আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য মাঠে নেমেছে। সরকার যদি এসব দাবি না মানে, তাহলে আন্দোলনের পরবর্তী ধাপ হবে এক দফা, আর সেই দাবি হবে সরকারের পদত্যাগ।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে এবং জনগণকে সম্পৃক্ত করে দাবি আদায়ে চাপ বাড়ানো হবে।

লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি খরচ হচ্ছে, এমন সমালোচনার জবাবে নাসীরুদ্দীন বলেন, আন্দোলনের উদ্দেশ্য শুধু একটি কর্মসূচি পালন নয়, বরং সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করা।

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। তাঁর ভাষ্য, বিচার না হওয়া পর্যন্ত এ ইস্যুতে আন্দোলন অব্যাহত থাকবে।

কুমিল্লার মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, চাঁদাবাজি ও দমন-পীড়নের বিরুদ্ধেও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ