ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে জাহাজে হামলা হলেই ইরানের স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের

সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে ইরান হামলা চালালে প্রতিবার দেশটির একটি সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, এখন থেকে ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য কোনো অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে। প্রতিটি হামলার জবাবে ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র বোমা মেরে ধ্বংস করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, এই হুমকির আওতায় রাজধানী তেহরানের ভেতরে কিংবা আশপাশে অবস্থিত স্থাপনাও রয়েছে।

এর আগেও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তেহরান আলোচনায় না এলে দেশটির সেতুগুলো ধ্বংস করে দেওয়া হতে পারে।

ইরান অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্র দেশটির সেতু, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র ও পানি লবণমুক্তকরণ স্থাপনাসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় হামলা চালাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ। তবে কোনো স্থাপনা সামরিক কাজে ব্যবহৃত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে সেটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে জাহাজে হামলা হলেই ইরানের স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে ইরান হামলা চালালে প্রতিবার দেশটির একটি সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, এখন থেকে ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য কোনো অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে। প্রতিটি হামলার জবাবে ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র বোমা মেরে ধ্বংস করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, এই হুমকির আওতায় রাজধানী তেহরানের ভেতরে কিংবা আশপাশে অবস্থিত স্থাপনাও রয়েছে।

এর আগেও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তেহরান আলোচনায় না এলে দেশটির সেতুগুলো ধ্বংস করে দেওয়া হতে পারে।

ইরান অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্র দেশটির সেতু, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র ও পানি লবণমুক্তকরণ স্থাপনাসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় হামলা চালাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ। তবে কোনো স্থাপনা সামরিক কাজে ব্যবহৃত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে সেটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ