ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায় এড়াতে পারে না সরকার: আখিলেশ

সংগৃহীত ছবি
ফলো করুন

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় ভারতের পার্লামেন্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান আখিলেশ যাদব। এ ঘটনার দায় সরকার এড়াতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ ও বক্তব্য দাবি করেছেন তিনি।

বুধবার (২২ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে আখিলেশ বলেন, সরকার শিক্ষার্থীদের কথা না শুনলে তারা রাস্তায় নামতে বাধ্য হবে। আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে এবং অনেককে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে।

নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও তাদের পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগও করেন এসপি প্রধান। তিনি প্রশ্ন করেন, দেশের মেয়েদের সঙ্গে এভাবে আচরণ করা উচিত কি না।

প্রধানমন্ত্রী মোদিকে পার্লামেন্টে এসে এ বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে আখিলেশ বলেন, প্রধানমন্ত্রী সংসদের বাইরে শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে পারলে সংসদের ভেতরেও তার বক্তব্য দেওয়া উচিত।

এর আগে মঙ্গলবার দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে আয়োজিত বিরোধীদের অবস্থান কর্মসূচিতে অংশ নেন আখিলেশ। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে তাকেও সাময়িকভাবে আটক করে পুলিশ।

আখিলেশ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানাতেই বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে গিয়েছিলেন। পার্লামেন্টে তাদের কথা বলার সুযোগ দেওয়া হলে সেখানে যাওয়ার প্রয়োজন হতো না।

এদিকে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বিরোধী জোটের সাংসদরা কালো পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হন। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুলিশি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেন।

পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত। তবে আলোচনার পরিবর্তে বিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: রয়টার্স

ট্যাগ : হামলা ভারত শিক্ষার্থী নরেন্দ্র মোদি পুলিশ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায় এড়াতে পারে না সরকার: আখিলেশ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় ভারতের পার্লামেন্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান আখিলেশ যাদব। এ ঘটনার দায় সরকার এড়াতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ ও বক্তব্য দাবি করেছেন তিনি।

বুধবার (২২ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে আখিলেশ বলেন, সরকার শিক্ষার্থীদের কথা না শুনলে তারা রাস্তায় নামতে বাধ্য হবে। আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে এবং অনেককে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে।

নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও তাদের পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগও করেন এসপি প্রধান। তিনি প্রশ্ন করেন, দেশের মেয়েদের সঙ্গে এভাবে আচরণ করা উচিত কি না।

প্রধানমন্ত্রী মোদিকে পার্লামেন্টে এসে এ বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে আখিলেশ বলেন, প্রধানমন্ত্রী সংসদের বাইরে শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে পারলে সংসদের ভেতরেও তার বক্তব্য দেওয়া উচিত।

এর আগে মঙ্গলবার দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে আয়োজিত বিরোধীদের অবস্থান কর্মসূচিতে অংশ নেন আখিলেশ। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে তাকেও সাময়িকভাবে আটক করে পুলিশ।

আখিলেশ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানাতেই বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে গিয়েছিলেন। পার্লামেন্টে তাদের কথা বলার সুযোগ দেওয়া হলে সেখানে যাওয়ার প্রয়োজন হতো না।

এদিকে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বিরোধী জোটের সাংসদরা কালো পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হন। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুলিশি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেন।

পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত। তবে আলোচনার পরিবর্তে বিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ