ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নেই নিউইয়র্কের: মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি | ছবি: সংগৃহীত
ফলো করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

তবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি বলেন, নিউইয়র্ক সিটির আইন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা বিষয়টির আইনি দিক পর্যালোচনা করেছেন। পর্যালোচনা শেষে তারা নিশ্চিত হয়েছেন, আইসিসির পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করার এখতিয়ার নগর কর্তৃপক্ষের নেই।

মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে স্বাগত নন। আন্তর্জাতিক বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইসিসির সঙ্গে সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুতে মামদানি জানিয়েছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করার কোনো আইনি সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে পরবর্তী আইনি পর্যালোচনায় শহর প্রশাসনের হাতে এমন ক্ষমতা নেই বলে নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যও নয় এবং দেশটি আদালতটির এখতিয়ার স্বীকার করে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।

মামদানির বক্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তার দাবি, নিউইয়র্কবাসীর নাগরিক সেবা নিশ্চিত করাই মেয়রের দায়িত্ব। পররাষ্ট্রনীতি বা হামাসের প্রচারণায় যুক্ত হওয়া তার কাজ নয়।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আইসিসির অভিযোগ, গাজা যুদ্ধের সময় বেসামরিক মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা সীমিত করা হয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে যুদ্ধের কৌশল হিসেবে অনাহার ব্যবহারসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে।

তবে ইসরায়েল সরকার আইসিসির অভিযোগ ও আদালতটির এখতিয়ার প্রত্যাখ্যান করে আসছে। নেতানিয়াহু ও গ্যালান্টও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু জোহরান মামদানি নিউইয়র্ক সিটি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নেই নিউইয়র্কের: মামদানি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ