ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রীর মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

‘গডজিলা ভার্সেস কং’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী কাইলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় কাইলি গাড়িটির যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখছে পুলিশ।

কাইলির বাবা জশুয়া হটল সামাজিক যোগাযোগমাধ্যমে সাংকেতিক ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোক নেমে এসেছে।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমায় জিয়া চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান কাইলি। সিনেমাটিতে তার চরিত্রটি সাংকেতিক ভাষার মাধ্যমে কংয়ের সঙ্গে যোগাযোগ করত। পরে ২০২৪ সালের ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি।

কাইলি নিজেও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন এবং একটি শ্রবণপ্রতিবন্ধী পরিবারে বেড়ে ওঠেন। চলচ্চিত্রে শ্রবণপ্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব বাড়াতে তার অভিনয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অভিনয়ের পাশাপাশি তিনি শ্রবণপ্রতিবন্ধী শিশু ও তরুণদের নিজেদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করতেন।

তার আকস্মিক মৃত্যুতে অভিনেত্রী রেবেকা হল, মিলি ববি ব্রাউনসহ হলিউডের বেশ কয়েকজন তারকা শোক প্রকাশ করেছেন। কাইলির সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান টেক্সাস স্কুল ফর দ্য ডেফও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।

সূত্র: বিবিসি

ট্যাগ : হলিউড

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ