ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা
সেলেনা গোমেজ | ছবি: সংগৃহীত
ফলো করুন

গায়িকা, অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত হলিউড তারকা সেলেনা গোমেজ এবার একটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন।

তার বিরুদ্ধে প্রায় ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) প্রতারণার অভিযোগ করেছেন পাঁচ বিনিয়োগকারী।

অভিযোগকারীদের দাবি, প্রায় পাঁচ বছর আগে সেলেনা গোমেজ তার মায়ের সঙ্গে মিলে মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির পরিচালনা ও চুক্তির শর্ত পালনে যথাযথ দায়িত্ব পালন না করায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন বিনিয়োগকারীরা।

তাদের দাবি, সেলেনা গোমেজের বিপুল জনপ্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারী থাকার কারণে তারা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিলেন। তারা আশা করেছিলেন, সেলেনার পরিচিতি কোম্পানির প্রচার ও ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেলেনা গোমেজের আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট।

আদালতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অভিযোগগুলো অস্পষ্ট, সাধারণীকৃত এবং পরস্পরবিরোধী। তার দাবি, সেলেনা গোমেজ কখনো কোম্পানি পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেননি এবং বিনিয়োগকারীদের প্রত্যাশার সঙ্গে তার কোনো চুক্তিগত বাধ্যবাধকতা ছিল না।

সেলেনার আইনি দল আদালতের কাছে মামলাটি থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে। একই সঙ্গে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

এই মামলায় সেলেনার মায়ের ভূমিকাও আলোচনায় এসেছে। কারণ ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠার সময় তিনিও সংশ্লিষ্ট ছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বের ক্ষেত্রে দায়িত্ব, জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামো স্পষ্ট না হলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।

জনসংযোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিষ্ঠানে দায়িত্ব বণ্টন, স্বাধীন তদারকি ব্যবস্থা এবং সম্ভাব্য সংকট মোকাবিলার পরিকল্পনা থাকা জরুরি। কারণ পারিবারিক সম্পর্ক কখনোই একটি প্রতিষ্ঠানের পেশাদার পরিচালন ব্যবস্থার বিকল্প হতে পারে না।

সেলেনা গোমেজের দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে বিষয়টি আলোচনায় এলেও, এই ঘটনা তার দীর্ঘমেয়াদি ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলবে তা এখনই নিশ্চিত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে তারকাদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যবসায় নিজের নাম যুক্ত করার আগে প্রতিষ্ঠানটির পরিচালনা কাঠামো, দায়িত্ব এবং ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগ : হলিউড সেলেনা গোমেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

গায়িকা, অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত হলিউড তারকা সেলেনা গোমেজ এবার একটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন।

তার বিরুদ্ধে প্রায় ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) প্রতারণার অভিযোগ করেছেন পাঁচ বিনিয়োগকারী।

অভিযোগকারীদের দাবি, প্রায় পাঁচ বছর আগে সেলেনা গোমেজ তার মায়ের সঙ্গে মিলে মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির পরিচালনা ও চুক্তির শর্ত পালনে যথাযথ দায়িত্ব পালন না করায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন বিনিয়োগকারীরা।

তাদের দাবি, সেলেনা গোমেজের বিপুল জনপ্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারী থাকার কারণে তারা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিলেন। তারা আশা করেছিলেন, সেলেনার পরিচিতি কোম্পানির প্রচার ও ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেলেনা গোমেজের আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট।

আদালতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অভিযোগগুলো অস্পষ্ট, সাধারণীকৃত এবং পরস্পরবিরোধী। তার দাবি, সেলেনা গোমেজ কখনো কোম্পানি পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেননি এবং বিনিয়োগকারীদের প্রত্যাশার সঙ্গে তার কোনো চুক্তিগত বাধ্যবাধকতা ছিল না।

সেলেনার আইনি দল আদালতের কাছে মামলাটি থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে। একই সঙ্গে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

এই মামলায় সেলেনার মায়ের ভূমিকাও আলোচনায় এসেছে। কারণ ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠার সময় তিনিও সংশ্লিষ্ট ছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বের ক্ষেত্রে দায়িত্ব, জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামো স্পষ্ট না হলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।

জনসংযোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিষ্ঠানে দায়িত্ব বণ্টন, স্বাধীন তদারকি ব্যবস্থা এবং সম্ভাব্য সংকট মোকাবিলার পরিকল্পনা থাকা জরুরি। কারণ পারিবারিক সম্পর্ক কখনোই একটি প্রতিষ্ঠানের পেশাদার পরিচালন ব্যবস্থার বিকল্প হতে পারে না।

সেলেনা গোমেজের দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে বিষয়টি আলোচনায় এলেও, এই ঘটনা তার দীর্ঘমেয়াদি ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলবে তা এখনই নিশ্চিত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে তারকাদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যবসায় নিজের নাম যুক্ত করার আগে প্রতিষ্ঠানটির পরিচালনা কাঠামো, দায়িত্ব এবং ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ