ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মারা গেলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী কেভিন কিগান

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার কেভিন কিগান মারা গেছেন। সোমবার (২০ জুলাই) তার পরিবার এবং সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবল কিংবদন্তি। ২০২৬ সালের শুরুতে তার অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে চিকিৎসকেরা জানান, তিনি ক্যান্সারের চতুর্থ ধাপে ছিলেন।

কেভিন কিগান ছিলেন তার সময়ের অন্যতম সেরা ও জনপ্রিয় ফুটবলার। ছোটখাটো শারীরিক গড়ন, দুর্দান্ত গতি এবং মাঠে লড়াইয়ের মানসিকতার কারণে ভক্তরা তাকে ‘মাইটি মাউস’ নামে ডাকতেন।

ক্লাব ক্যারিয়ারে লিভারপুলের হয়ে অসাধারণ সাফল্য পান কিগান। দলটির হয়ে তিনি তিনটি লিগ শিরোপা, একটি এফএ কাপ, দুটি ইউয়েফা কাপ এবং ১৯৭৭ সালে ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরবর্তীতে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে ১৯৭৯ সালে বুন্দেসলিগা শিরোপা জেতেন তিনি। একই সময়ে টানা দুই বছর ১৯৭৮ ও ১৯৭৯ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর পুরস্কার অর্জন করেন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিগান। দেশের হয়ে ৬৩ ম্যাচে ২১টি গোল করেন এবং ৩১ ম্যাচে অধিনায়কত্ব করেন।

খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে আসেন তিনি। ১৯৯২ সালে নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে দলটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন এবং আক্রমণাত্মক ফুটবলের জন্য প্রশংসিত হন।

পরে ইংল্যান্ড জাতীয় দল, ফুলহাম ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন কেভিন কিগান।

ট্যাগ : লিভারপুল ইংল্যান্ড ফুটবল ব্যালন ডি’অর

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মারা গেলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী কেভিন কিগান

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার কেভিন কিগান মারা গেছেন। সোমবার (২০ জুলাই) তার পরিবার এবং সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবল কিংবদন্তি। ২০২৬ সালের শুরুতে তার অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে চিকিৎসকেরা জানান, তিনি ক্যান্সারের চতুর্থ ধাপে ছিলেন।

কেভিন কিগান ছিলেন তার সময়ের অন্যতম সেরা ও জনপ্রিয় ফুটবলার। ছোটখাটো শারীরিক গড়ন, দুর্দান্ত গতি এবং মাঠে লড়াইয়ের মানসিকতার কারণে ভক্তরা তাকে ‘মাইটি মাউস’ নামে ডাকতেন।

ক্লাব ক্যারিয়ারে লিভারপুলের হয়ে অসাধারণ সাফল্য পান কিগান। দলটির হয়ে তিনি তিনটি লিগ শিরোপা, একটি এফএ কাপ, দুটি ইউয়েফা কাপ এবং ১৯৭৭ সালে ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরবর্তীতে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে ১৯৭৯ সালে বুন্দেসলিগা শিরোপা জেতেন তিনি। একই সময়ে টানা দুই বছর ১৯৭৮ ও ১৯৭৯ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর পুরস্কার অর্জন করেন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিগান। দেশের হয়ে ৬৩ ম্যাচে ২১টি গোল করেন এবং ৩১ ম্যাচে অধিনায়কত্ব করেন।

খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে আসেন তিনি। ১৯৯২ সালে নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে দলটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন এবং আক্রমণাত্মক ফুটবলের জন্য প্রশংসিত হন।

পরে ইংল্যান্ড জাতীয় দল, ফুলহাম ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন কেভিন কিগান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ