ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এশিয়ান গেমসে ক্রিকেটারদের আবাসন নিয়ে বিসিসিআই-আইওএ মতবিরোধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটারদের আবাসন ও যাতায়াত ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে ক্রিকেটারদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা করে দেওয়ার দাবিতে সায় দেয়নি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এবার প্রচলিত ধরনের কোনো কেন্দ্রীয় অ্যাথলেটস ভিলেজ তৈরি করা হয়নি। অংশগ্রহণকারীদের থাকার জন্য বিভিন্ন হোটেল, বন্দরে রাখা ক্রুজ শিপ এবং অস্থায়ী কাঠের কনটেইনারধর্মী আবাসন ব্যবহার করা হচ্ছে।

এবারের গেমসে ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেওয়ার কথা রয়েছে। বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর কারণে আবাসন ব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

ক্রিকেট দলগুলোর জন্য অবশ্য হোটেল বরাদ্দ রাখা হয়েছে। তারপরও কক্ষের মান, একই কক্ষে একাধিক খেলোয়াড়ের থাকার ব্যবস্থা এবং ভেন্যুতে যাতায়াত নিয়ে আপত্তি তুলেছে বিসিসিআই।

ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারাও আবাসন ও ভেন্যুর সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও আলোচনা হয়েছে।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ক্রিকেট দলগুলোর জন্য আয়োজকদের পক্ষ থেকে হোটেলের ব্যবস্থা রয়েছে। কোনো দল সেই হোটেল ব্যবহার করতে না চাইলে নিজেদের পছন্দের আবাসনও বেছে নিতে পারবে।

তবে নিজেদের ব্যবস্থায় হোটেলে থাকলে সংশ্লিষ্ট দলকেই আবাসন, খাবার, স্থানীয় পরিবহন এবং নির্ধারিত সময়ে ম্যাচ ও অনুশীলনের ভেন্যুতে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে।

বিসিসিআইয়ের আপত্তির বড় একটি কারণ কক্ষ ভাগাভাগি করে থাকার ব্যবস্থা। ভারতীয় ক্রিকেটাররা সাধারণত আন্তর্জাতিক সফরে তুলনামূলক উন্নত ও ব্যক্তিগত আবাসন সুবিধা পেয়ে থাকেন। ফলে এশিয়ান গেমসের জন্য নির্ধারিত ব্যবস্থাটি তাদের প্রত্যাশার সঙ্গে মিলছে না।

এ অবস্থায় বিসিসিআই জাপানে একটি অগ্রবর্তী প্রতিনিধিদল পাঠিয়ে হোটেল, ক্রিকেট ভেন্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরীক্ষা করার কথা ভাবছে। সেই পরিদর্শনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আইওএর প্রধান নির্বাহী রঘুরাম আইয়ার জানিয়েছেন, ভারতের পুরো বহরের ৩৬টি খেলার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের সমানভাবে বিবেচনা করা হচ্ছে। ক্রিকেটের জন্য আলাদা কোনো বিশেষ আবাসন নিশ্চিত করার দায়িত্ব আইওএ নেবে না।

তিনি জানান, বিসিসিআই যদি আয়োজকদের নির্ধারিত হোটেলে সন্তুষ্ট না হয়, তাহলে নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবস্থা করতে পারবে। তবে সে ক্ষেত্রে সব খরচ ও ব্যবস্থাপনার দায়িত্ব বিসিসিআইকেই বহন করতে হবে।

এশিয়ান গেমসে ক্রিকেটের ম্যাচ অনুষ্ঠিত হবে আইচি অঞ্চলের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে নির্মিত ক্রিকেট মাঠে। নারী ও পুরুষ উভয় বিভাগেই টি-টোয়েন্টি সংস্করণে প্রতিযোগিতা হবে।

ট্যাগ : বিসিসিআই ভারতীয় ক্রিকেট দল এশিয়ান গেমস

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটারদের আবাসন নিয়ে বিসিসিআই-আইওএ মতবিরোধ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ