ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুর মৃত্যু আহত ৫

ফলো করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ও পুলিশ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা শিশুটি গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পাশাপাশি তার বাবা-মাসহ আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই গাড়িটির চালক পালিয়ে যান।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা সিদ্ধিরগঞ্জ শিশু মৃত্যু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুর মৃত্যু আহত ৫

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ও পুলিশ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা শিশুটি গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পাশাপাশি তার বাবা-মাসহ আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই গাড়িটির চালক পালিয়ে যান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ