সিদ্ধিরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুর মৃত্যু আহত ৫
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ও পুলিশ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা শিশুটি গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পাশাপাশি তার বাবা-মাসহ আরও পাঁচজন আহত হন।[BANGVIEWS-POST:209]দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই গাড়িটির চালক পালিয়ে যান।