ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নির্বাচনী নিরাপত্তা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

নির্বাচনী নিরাপত্তা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী নিরাপত্তা বিষয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের কঠিন লড়াইয়ের আশঙ্কার মধ্যেই এই ভাষণ দিতে যাচ্ছেন তিনি।

হোয়াইট হাউস এখনো ঠিক করেনি, ট্রাম্পের ভাষণে ২০২০ সালের মার্কিন নির্বাচনে চীনের সম্ভাব্য হস্তক্ষেপসংক্রান্ত গোপন গোয়েন্দা তথ্য প্রকাশ করা হবে কি না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই গোয়েন্দা তথ্যে চীন ভোটের ফল পরিবর্তন বা ভোট কারচুপি করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রশাসনের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা করছেন, তথ্যগুলো প্রকাশ করা হলে তা বিভ্রান্তিকর হতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প ভাষণে শেষ পর্যন্ত কী বলবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ভাষণে নির্বাচনী ব্যবস্থা, ডাকযোগে ভোট এবং ভোটার নিবন্ধন নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিযোগ উঠে আসতে পারে। ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুললেও আদালত ও পুনর্গণনায় বড় ধরনের কারচুপির প্রমাণ পাওয়া যায়নি।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প রাজ্যনিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামে একটি বিল পাসে রিপাবলিকান সিনেটরদের ওপর চাপ দিচ্ছেন। প্রস্তাবিত আইনে ভোট দেওয়ার সময় ছবিযুক্ত পরিচয়পত্র এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য মার্কিন নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার কথা রয়েছে। ডেমোক্র্যাট ও ভোটাধিকার সংগঠনগুলোর দাবি, এতে বৈধ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

তবে রিপাবলিকান দলের কয়েকজন শীর্ষ নেতা ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচন নিয়ে আলোচনা না করে জীবনযাত্রার উচ্চ ব্যয়সহ বর্তমান ইস্যুতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেছেন, তাঁর দল এখন ২০২৬ সালের নির্বাচন নিয়েই ভাবছে।

নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের মাত্র তিনটি আসন জিততে হবে। অন্যদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ তাদের জন্য তুলনামূলক কঠিন। ডেমোক্র্যাট নেতারা আশঙ্কা করছেন, হোয়াইট হাউস নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারে।

এদিকে ট্রাম্পের ভাষণ সরাসরি সম্প্রচারে মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলো সময় দেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজসহ কয়েকজন নেতা নেটওয়ার্কগুলোকে ভাষণটি সরাসরি সম্প্রচার না করার আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনের বিষয়ে আবারও প্রমাণহীন দাবি তুলতে পারেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


নির্বাচনী নিরাপত্তা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী নিরাপত্তা বিষয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের কঠিন লড়াইয়ের আশঙ্কার মধ্যেই এই ভাষণ দিতে যাচ্ছেন তিনি।

হোয়াইট হাউস এখনো ঠিক করেনি, ট্রাম্পের ভাষণে ২০২০ সালের মার্কিন নির্বাচনে চীনের সম্ভাব্য হস্তক্ষেপসংক্রান্ত গোপন গোয়েন্দা তথ্য প্রকাশ করা হবে কি না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই গোয়েন্দা তথ্যে চীন ভোটের ফল পরিবর্তন বা ভোট কারচুপি করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রশাসনের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা করছেন, তথ্যগুলো প্রকাশ করা হলে তা বিভ্রান্তিকর হতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প ভাষণে শেষ পর্যন্ত কী বলবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ভাষণে নির্বাচনী ব্যবস্থা, ডাকযোগে ভোট এবং ভোটার নিবন্ধন নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিযোগ উঠে আসতে পারে। ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুললেও আদালত ও পুনর্গণনায় বড় ধরনের কারচুপির প্রমাণ পাওয়া যায়নি।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প রাজ্যনিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামে একটি বিল পাসে রিপাবলিকান সিনেটরদের ওপর চাপ দিচ্ছেন। প্রস্তাবিত আইনে ভোট দেওয়ার সময় ছবিযুক্ত পরিচয়পত্র এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য মার্কিন নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার কথা রয়েছে। ডেমোক্র্যাট ও ভোটাধিকার সংগঠনগুলোর দাবি, এতে বৈধ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

তবে রিপাবলিকান দলের কয়েকজন শীর্ষ নেতা ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচন নিয়ে আলোচনা না করে জীবনযাত্রার উচ্চ ব্যয়সহ বর্তমান ইস্যুতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেছেন, তাঁর দল এখন ২০২৬ সালের নির্বাচন নিয়েই ভাবছে।

নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের মাত্র তিনটি আসন জিততে হবে। অন্যদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ তাদের জন্য তুলনামূলক কঠিন। ডেমোক্র্যাট নেতারা আশঙ্কা করছেন, হোয়াইট হাউস নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারে।

এদিকে ট্রাম্পের ভাষণ সরাসরি সম্প্রচারে মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলো সময় দেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজসহ কয়েকজন নেতা নেটওয়ার্কগুলোকে ভাষণটি সরাসরি সম্প্রচার না করার আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনের বিষয়ে আবারও প্রমাণহীন দাবি তুলতে পারেন।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ