ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

সংগৃহীত ছবি
ফলো করুন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ১৯৭১ সালে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, একই আদর্শ নিয়ে ২০২৪ সালের রক্তাক্ত গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসীম আকরাম স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসীম আকরামের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে কার্যত পার্শ্ববর্তী রাষ্ট্রের সেবাদাসে পরিণত করা হয়েছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে।

তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদী খুনি হাসিনা অথবা তার দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার সুযোগ নেই।”

ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যরা জীবিত থাকা পর্যন্ত স্বৈরাচারী শক্তির পুনর্বাসনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ইশরাক হোসেন বলেন, ১৬ জুলাই দিবস উপলক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসীম আকরামের স্মৃতি ধরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

শহীদ ওয়াসীমের বাবার বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল। ভবিষ্যতে নিজেদের মধ্যে যেন নতুন কোনো বৈষম্য তৈরি না হয়, সে জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রত্যেকের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সম্ভব হলে দেশের প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, “সে নাকি ফিরে আসবে বা তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমি কঠোরভাবে বলতে চাই, বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদী হাসিনা অথবা তার দলের রাজনীতি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ওয়াসীম আকরামের বাবা শামসুল আলম বলেন, তাঁর ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। অথচ বর্তমানে দেশে নতুন করে বৈষম্য তৈরি হতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, “আমার ছেলে কেন আর আমাদের মাঝে নেই, কীসের জন্য নেই, আমি এখনো বুঝতে পারি না।”

ঐক্যের আহ্বান জানিয়ে শামসুল আলম বলেন, একটি সেতু নির্মাণে শুধু খুঁটি দিয়ে হয় না। রড, সিমেন্ট ও অন্যান্য উপকরণও প্রয়োজন হয়। একইভাবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মিলেমিশে কাজ করতে হবে।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জেলার খবর ছাত্রদল মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী চট্টগ্রাম নগর চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম সদর স্মৃতিচারণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ১৯৭১ সালে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, একই আদর্শ নিয়ে ২০২৪ সালের রক্তাক্ত গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসীম আকরাম স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসীম আকরামের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে কার্যত পার্শ্ববর্তী রাষ্ট্রের সেবাদাসে পরিণত করা হয়েছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে।

তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদী খুনি হাসিনা অথবা তার দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার সুযোগ নেই।”

ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যরা জীবিত থাকা পর্যন্ত স্বৈরাচারী শক্তির পুনর্বাসনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ইশরাক হোসেন বলেন, ১৬ জুলাই দিবস উপলক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসীম আকরামের স্মৃতি ধরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

শহীদ ওয়াসীমের বাবার বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল। ভবিষ্যতে নিজেদের মধ্যে যেন নতুন কোনো বৈষম্য তৈরি না হয়, সে জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রত্যেকের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সম্ভব হলে দেশের প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, “সে নাকি ফিরে আসবে বা তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমি কঠোরভাবে বলতে চাই, বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদী হাসিনা অথবা তার দলের রাজনীতি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ওয়াসীম আকরামের বাবা শামসুল আলম বলেন, তাঁর ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। অথচ বর্তমানে দেশে নতুন করে বৈষম্য তৈরি হতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, “আমার ছেলে কেন আর আমাদের মাঝে নেই, কীসের জন্য নেই, আমি এখনো বুঝতে পারি না।”

ঐক্যের আহ্বান জানিয়ে শামসুল আলম বলেন, একটি সেতু নির্মাণে শুধু খুঁটি দিয়ে হয় না। রড, সিমেন্ট ও অন্যান্য উপকরণও প্রয়োজন হয়। একইভাবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মিলেমিশে কাজ করতে হবে।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ