দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ১৯৭১ সালে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, একই আদর্শ নিয়ে ২০২৪ সালের রক্তাক্ত গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসীম আকরাম স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসীম আকরামের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে কার্যত পার্শ্ববর্তী রাষ্ট্রের সেবাদাসে পরিণত করা হয়েছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে।তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদী খুনি হাসিনা অথবা তার দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার সুযোগ নেই।”[BANGVIEWS-POST:1947]ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যরা জীবিত থাকা পর্যন্ত স্বৈরাচারী শক্তির পুনর্বাসনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ইশরাক হোসেন বলেন, ১৬ জুলাই দিবস উপলক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসীম আকরামের স্মৃতি ধরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।শহীদ ওয়াসীমের বাবার বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল। ভবিষ্যতে নিজেদের মধ্যে যেন নতুন কোনো বৈষম্য তৈরি না হয়, সে জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রত্যেকের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সম্ভব হলে দেশের প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, “সে নাকি ফিরে আসবে বা তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমি কঠোরভাবে বলতে চাই, বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদী হাসিনা অথবা তার দলের রাজনীতি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।”অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ওয়াসীম আকরামের বাবা শামসুল আলম বলেন, তাঁর ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। অথচ বর্তমানে দেশে নতুন করে বৈষম্য তৈরি হতে দেখা যাচ্ছে।[BANGVIEWS-POST:1940]তিনি বলেন, “আমার ছেলে কেন আর আমাদের মাঝে নেই, কীসের জন্য নেই, আমি এখনো বুঝতে পারি না।”ঐক্যের আহ্বান জানিয়ে শামসুল আলম বলেন, একটি সেতু নির্মাণে শুধু খুঁটি দিয়ে হয় না। রড, সিমেন্ট ও অন্যান্য উপকরণও প্রয়োজন হয়। একইভাবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মিলেমিশে কাজ করতে হবে।চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।