ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

সংগৃহীত ছবি
ফলো করুন

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণকাজ চলাকালে নদীতে পড়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযানে অংশ নেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মো. সাদিক ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আশরাফ শেখ ও মা লিলি বেগম। তিনি বিবাহিত ছিলেন।

সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কর্মজীবনে বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি প্রশংসা অর্জন করেন। অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন তিনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস নিখোঁজ নারায়ণগঞ্জ সদর ডুবুরি দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণকাজ চলাকালে নদীতে পড়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযানে অংশ নেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মো. সাদিক ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আশরাফ শেখ ও মা লিলি বেগম। তিনি বিবাহিত ছিলেন।

সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কর্মজীবনে বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি প্রশংসা অর্জন করেন। অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন তিনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ