ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি দীপু মনির

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে মুক্তি দেওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।[BANGVIEWS-POST:4089]কারা কর্তৃপক্ষ জানায়, দীপু মনির মেয়ে তানি দিপাবলির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।এর আগে বুধবার দীপু মনির মেয়ে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। পরে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার মুক্তি অনুমোদন করা হয়।দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।পেশায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।[BANGVIEWS-POST:4088]দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন, যেখানে তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। এরপর তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেবেন।পরিবার সূত্রে জানা গেছে, তৌফিক নেওয়াজের জানাজা গুলশানের আজাদ মসজিদে এবং দাফন বনানী কবরস্থানে হওয়ার প্রস্তুতি রয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি দীপু মনির