ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধর্ষণের পর মুখ থেঁতলে দেওয়া শিশুকে আনা হয়েছে ঢাকায়

ছবি : সংগৃহীত
ফলো করুন

টাঙ্গাইল শহরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টা করা সাড়ে ছয় বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে এ নৃশংস ঘটনায় দায়ের করা মামলার মূল অভিযুক্ত বিপ্লবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সরাসরি নির্দেশনায় অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রতিমন্ত্রী নিজে শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর ও প্রয়োজনীয় তদারকি পরিচালনা করছেন।

এর আগে শনিবার রাতে ঘটনার খবর পেয়েই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর আশ্বাসসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহনের দায়িত্ব নেন।

এদিকে শিশুটির মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানা পুলিশ রোববার দুপুরে শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যায় বিপ্লব। পরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেয় পাষণ্ড বিপ্লব।

পরে গুরুতর রক্তাক্ত ও অচেতন অবস্থায় এক রিকশাচালক শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ বর্বরোচিত ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ট্যাগ : টাঙ্গাইল উন্নত চিকিৎসা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ধর্ষণের পর মুখ থেঁতলে দেওয়া শিশুকে আনা হয়েছে ঢাকায়

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইল শহরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টা করা সাড়ে ছয় বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে এ নৃশংস ঘটনায় দায়ের করা মামলার মূল অভিযুক্ত বিপ্লবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সরাসরি নির্দেশনায় অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রতিমন্ত্রী নিজে শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর ও প্রয়োজনীয় তদারকি পরিচালনা করছেন।

এর আগে শনিবার রাতে ঘটনার খবর পেয়েই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর আশ্বাসসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহনের দায়িত্ব নেন।

এদিকে শিশুটির মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানা পুলিশ রোববার দুপুরে শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যায় বিপ্লব। পরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেয় পাষণ্ড বিপ্লব।

পরে গুরুতর রক্তাক্ত ও অচেতন অবস্থায় এক রিকশাচালক শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ বর্বরোচিত ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ