ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুর-সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর-সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা
ছবি : সংগৃহীত
ফলো করুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দুই এলাকায় অন্তত ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল থেকেই শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ে। এতে সাভার ও আশুলিয়া অঞ্চলে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানায় উৎপাদন বন্ধ করে ছুটি দিতে বাধ্য হয় মালিকপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় যথারীতি উৎপাদন কার্যক্রম শুরু হলেও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপ ও ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা। সড়ক অবরোধের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, নিউএইজসহ আশপাশের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া এলাকায় অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল সচল রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় অবস্থান নেন। এর জেরে ওই অঞ্চলের অন্তত ৩০টি কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়।

আন্দোলনের একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর একই এলাকায় ‘ট্রপিক্যাল’ নামের একটি পোশাক কারখানার ঝুটের গুদামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে সড়কে শ্রমিকদের তীব্র বিক্ষোভের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়ি বাধার মুখে পড়ে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেলেও তীব্র বিক্ষোভ ও অবরোধের কারণে তাৎক্ষণিকভাবে তাঁদের গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগ : পোশাক শ্রমিক বিক্ষোভ সাভার আশুলিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬


গাজীপুর-সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দুই এলাকায় অন্তত ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল থেকেই শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ে। এতে সাভার ও আশুলিয়া অঞ্চলে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানায় উৎপাদন বন্ধ করে ছুটি দিতে বাধ্য হয় মালিকপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় যথারীতি উৎপাদন কার্যক্রম শুরু হলেও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপ ও ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা। সড়ক অবরোধের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, নিউএইজসহ আশপাশের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া এলাকায় অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল সচল রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় অবস্থান নেন। এর জেরে ওই অঞ্চলের অন্তত ৩০টি কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়।

আন্দোলনের একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর একই এলাকায় ‘ট্রপিক্যাল’ নামের একটি পোশাক কারখানার ঝুটের গুদামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে সড়কে শ্রমিকদের তীব্র বিক্ষোভের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়ি বাধার মুখে পড়ে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেলেও তীব্র বিক্ষোভ ও অবরোধের কারণে তাৎক্ষণিকভাবে তাঁদের গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ