ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণকাজ চলাকালে নদীতে পড়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযানে অংশ নেয়।[BANGVIEWS-POST:1932]ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মো. সাদিক ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আশরাফ শেখ ও মা লিলি বেগম। তিনি বিবাহিত ছিলেন।সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[BANGVIEWS-POST:1925]কর্মজীবনে বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি প্রশংসা অর্জন করেন। অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন তিনি।ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।

স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ