ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্দোলনকারীদের অনেকে পরীক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সামনে রেখে একটি মহল ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সরকারকে বিব্রত করতে একটি মহল সক্রিয় রয়েছে, সেটি দৃশ্যমান। নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে তারা আন্দোলন চালানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন।

তিনি বলেন, “যারা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে অনেকে পরীক্ষার্থী নন। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। যারা পরীক্ষার্থী, তারা সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট। সমস্যার সমাধান হয়ে গেছে।”

আন্দোলনকারীদের সংখ্যা বেশি নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এ আন্দোলনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে পরবর্তী সময়ে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্নপত্রে ভুল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এরপরও আন্দোলনের নামে সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কিংবা পরীক্ষা ছাড়াই পাসের দাবি গ্রহণযোগ্য নয়।

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবালয়ে প্রবেশ করে দাবি আদায়, পরীক্ষা স্থগিত এবং বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সেই প্রবণতার ধারাবাহিকতা এখনো কারও কারও মধ্যে দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছিল। এতে দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এইচএসসি পরীক্ষা শিক্ষার্থী আন্দোলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আন্দোলনকারীদের অনেকে পরীক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সামনে রেখে একটি মহল ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সরকারকে বিব্রত করতে একটি মহল সক্রিয় রয়েছে, সেটি দৃশ্যমান। নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে তারা আন্দোলন চালানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন।

তিনি বলেন, “যারা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে অনেকে পরীক্ষার্থী নন। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। যারা পরীক্ষার্থী, তারা সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট। সমস্যার সমাধান হয়ে গেছে।”

আন্দোলনকারীদের সংখ্যা বেশি নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এ আন্দোলনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে পরবর্তী সময়ে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্নপত্রে ভুল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এরপরও আন্দোলনের নামে সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কিংবা পরীক্ষা ছাড়াই পাসের দাবি গ্রহণযোগ্য নয়।

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবালয়ে প্রবেশ করে দাবি আদায়, পরীক্ষা স্থগিত এবং বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সেই প্রবণতার ধারাবাহিকতা এখনো কারও কারও মধ্যে দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছিল। এতে দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ