ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরাইলি হামলার জবাবে কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ

ছবি : সংগৃহীত
ফলো করুন

লেবাননের ভূখণ্ড ও সাধারণ মানুষকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি এক বিবৃতিতে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরাইলের বিরুদ্ধে ১৬ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের তীব্র অভিযোগ তুলেছে।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘ইসলামী প্রতিরোধ বাহিনী’ যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তাদের যোদ্ধারা মাতৃভূমি ও জনগণকে রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে বলেও এতে উল্লেখ করা হয়।

গোষ্ঠীটি আরও দাবি করে, যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরাইলের তোলা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী কখনোই যুদ্ধবিরতি চুক্তির শর্ত বা আন্তর্জাতিক নিয়মকানুন পুরোপুরি মানেনি।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে ইসরাইলি সেনারা দীর্ঘ সময় লেবাননের মাটিতে অবস্থান করবে। একইসঙ্গে হিজবুল্লাহকে যেকোনো হামলার জন্য ‘ভারী মূল্য’ দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত মার্কিন-ইরান সমঝোতা স্মারকে লেবাননে সহিংসতা ও সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হলেও পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে তাদের বিমান ও স্থল অভিযান অব্যাহত থাকবে।

মাঠপর্যায়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : লেবানন ইসরাইল মধ্যপ্রাচ্য হিজবুল্লাহ

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরাইলি হামলার জবাবে কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

লেবাননের ভূখণ্ড ও সাধারণ মানুষকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি এক বিবৃতিতে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরাইলের বিরুদ্ধে ১৬ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের তীব্র অভিযোগ তুলেছে।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘ইসলামী প্রতিরোধ বাহিনী’ যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তাদের যোদ্ধারা মাতৃভূমি ও জনগণকে রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে বলেও এতে উল্লেখ করা হয়।

গোষ্ঠীটি আরও দাবি করে, যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরাইলের তোলা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী কখনোই যুদ্ধবিরতি চুক্তির শর্ত বা আন্তর্জাতিক নিয়মকানুন পুরোপুরি মানেনি।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে ইসরাইলি সেনারা দীর্ঘ সময় লেবাননের মাটিতে অবস্থান করবে। একইসঙ্গে হিজবুল্লাহকে যেকোনো হামলার জন্য ‘ভারী মূল্য’ দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত মার্কিন-ইরান সমঝোতা স্মারকে লেবাননে সহিংসতা ও সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হলেও পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে তাদের বিমান ও স্থল অভিযান অব্যাহত থাকবে।

মাঠপর্যায়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ