ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা, ভাঙল যুদ্ধবিরতি

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি বড় ধরনের সংকটে পড়েছে।

হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রণে থাকা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলার জবাব হিসেবে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে। ২০২২ সালের মার্চে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি ভূখণ্ডে হুথিদের এটিই প্রথম ঘোষিত হামলা।

এর আগে সানা বিমানবন্দরের রানওয়েতে বোমাবর্ষণের অভিযোগ তোলে হুথিরা। ঘটনাটিকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় গোষ্ঠীটি। একই সঙ্গে সানা বিমানবন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে বিভিন্ন বিমান সংস্থাকে সতর্ক করা হয়।

তবে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রানওয়েতে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, একটি ইরানি বিমানকে সানায় অবতরণ করতে বাধা দিতেই ওই অভিযান চালানো হয়।

ইয়েমেনি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের আকাশসীমায় কোনো শত্রুভাবাপন্ন বিমান প্রবেশ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে ইরানি বিমানটি হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানানো হয়।

নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি বিমান আটকে থাকার অভিযোগও উঠেছে। তবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের কর্মী ও কর্মকর্তারা নিরাপদে রয়েছেন।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধ দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। সৌদি আরব ও হুথিদের মধ্যে আবারও সরাসরি সংঘাত শুরু হলে লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : সৌদি আরব মধ্যপ্রাচ্য হুথি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা, ভাঙল যুদ্ধবিরতি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি বড় ধরনের সংকটে পড়েছে।

হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রণে থাকা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলার জবাব হিসেবে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে। ২০২২ সালের মার্চে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি ভূখণ্ডে হুথিদের এটিই প্রথম ঘোষিত হামলা।

এর আগে সানা বিমানবন্দরের রানওয়েতে বোমাবর্ষণের অভিযোগ তোলে হুথিরা। ঘটনাটিকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় গোষ্ঠীটি। একই সঙ্গে সানা বিমানবন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে বিভিন্ন বিমান সংস্থাকে সতর্ক করা হয়।

তবে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রানওয়েতে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, একটি ইরানি বিমানকে সানায় অবতরণ করতে বাধা দিতেই ওই অভিযান চালানো হয়।

ইয়েমেনি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের আকাশসীমায় কোনো শত্রুভাবাপন্ন বিমান প্রবেশ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে ইরানি বিমানটি হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানানো হয়।

নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি বিমান আটকে থাকার অভিযোগও উঠেছে। তবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের কর্মী ও কর্মকর্তারা নিরাপদে রয়েছেন।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধ দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। সৌদি আরব ও হুথিদের মধ্যে আবারও সরাসরি সংঘাত শুরু হলে লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ