ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংঘাতের মধ্যেও ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহিত
ফলো করুন

টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে চলমান সমঝোতা আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই নতুন করে এসব হামলা চালানো হলো।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা ও সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা কমানোই এসব হামলার অন্যতম উদ্দেশ্য বলে দাবি করেছে তারা।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর দক্ষিণ ইরানের কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের হামলা পরিচালনার সক্ষমতা দুর্বল করা প্রয়োজন। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাই অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়ে তুলছে।

এদিকে সংঘাত চললেও ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ এখনো রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, কয়েক দিন আগেও একটি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ইরান আরও আলোচনার জন্য সময় চাওয়ায় তা চূড়ান্ত হয়নি।

দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহন নিয়েও উদ্বেগ বাড়ছে।

সূত্র: দ্য ডন

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সংঘাতের মধ্যেও ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে চলমান সমঝোতা আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই নতুন করে এসব হামলা চালানো হলো।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা ও সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা কমানোই এসব হামলার অন্যতম উদ্দেশ্য বলে দাবি করেছে তারা।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর দক্ষিণ ইরানের কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের হামলা পরিচালনার সক্ষমতা দুর্বল করা প্রয়োজন। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাই অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়ে তুলছে।

এদিকে সংঘাত চললেও ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ এখনো রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, কয়েক দিন আগেও একটি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ইরান আরও আলোচনার জন্য সময় চাওয়ায় তা চূড়ান্ত হয়নি।

দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহন নিয়েও উদ্বেগ বাড়ছে।

সূত্র: দ্য ডন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ