ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা করবে ইসরায়েল, কী বলছে ওয়াশিংটন?

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েল। তবে একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েলকে যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ইরানকে ঘিরে নতুন সামরিক অভিযানের আলোচনা চলার মধ্যেই দুই পক্ষের এই ভিন্ন অবস্থান সামনে এসেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, ইরানের বিরুদ্ধে প্রয়োজনে এককভাবে সামরিক অভিযান চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে ইসরায়েলের।

তিনি বলেন, ইসরায়েল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো মুহূর্তে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে মার্কিন বাহিনীর অংশগ্রহণ ছাড়াও অভিযান পরিচালনা করা সম্ভব।

ডেফরিনের দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরান এখনো বড় ধরনের হুমকি। তবে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির কথা জানালেও সাধারণ নাগরিকদের জন্য প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আহ্বানের প্রস্তুতি নেন। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা এবং তেহরানের পক্ষ থেকে আকস্মিক হামলার আশঙ্কা নিয়ে আলোচনা চলার মধ্যে এ বৈঠকের খবর সামনে আসে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ইরানে নতুন করে হামলা চালানোর কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত তখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।

অন্যদিকে ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক অবস্থানের মধ্যেই ভিন্ন বার্তা দিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার।

বুধবার (২৫ নভেম্বর) জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের উচিত সার্বক্ষণিক যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দেওয়া।

কুশনারের বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগের প্রয়োজনীয়তা উঠে আসে।

এর আগে আরেক সাক্ষাৎকারে তিনি সতর্ক করেছিলেন, গাজা নিয়ে বর্তমান নীতিতে পরিবর্তন না আনলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

তবে কুশনারের এই মন্তব্যের অর্থ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে সামরিক অভিযানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে, এমন নয়।

ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে কুশনার জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের বিকল্প বিবেচনার সুযোগ খোলা রাখেন।

ইরানের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি। তবে এসব আলোচনা কখন অনুষ্ঠিত হয়েছে এবং দুই পক্ষের কূটনৈতিক যোগাযোগ বর্তমানে অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন বিশেষ দূত।

ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক তৎপরতার পেছনে দেশটির নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

নেতানিয়াহুর আশঙ্কা, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে। তাঁর মূল্যায়ন অনুযায়ী, তেহরান এখনো সামরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতিতে নতুন হামলা চালানো হলে ইরানের সক্ষমতা আরও কমিয়ে দেওয়া সম্ভব হতে পারে।

নতুন অভিযানের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে নেতানিয়াহু চেষ্টা করছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এ লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠানো হয়।

সেখানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য হুমকি নিয়ে ইসরায়েলি গোয়েন্দা তথ্য তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

তবে ইরানে অবিলম্বে নতুন হামলার প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা প্রশাসনের মধ্যেও মতভিন্নতা রয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির এবং মোসাদের কয়েকজন গবেষক মনে করছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনার জরুরি প্রয়োজন নেই। অন্যদিকে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন।

ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক অবস্থানের এই পার্থক্য সামনে এসেছে এমন সময়ে, যখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও অনিশ্চয়তা চলছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।

নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, নতুন সংঘাতের সম্ভাবনাকে তিনি রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে পারেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু তাঁর নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে দীর্ঘ সংঘাতে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এবং আঞ্চলিক অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েল নতুন সামরিক অভিযানের প্রস্তুতির কথা জানালেও যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।

তবে কুশনারের মন্তব্যকে ওয়াশিংটনের আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযান প্রত্যাখ্যানের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। ট্রাম্প প্রশাসন এখনো ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ পদক্ষেপের ক্ষেত্রে সামরিক ও কূটনৈতিক উভয় বিকল্প বিবেচনার অবস্থান বজায় রেখেছে।

ফলে ইরানকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা থাকলেও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : গালফ নিউজ

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ইরান সংঘাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা করবে ইসরায়েল, কী বলছে ওয়াশিংটন?

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েল। তবে একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েলকে যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ইরানকে ঘিরে নতুন সামরিক অভিযানের আলোচনা চলার মধ্যেই দুই পক্ষের এই ভিন্ন অবস্থান সামনে এসেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, ইরানের বিরুদ্ধে প্রয়োজনে এককভাবে সামরিক অভিযান চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে ইসরায়েলের।

তিনি বলেন, ইসরায়েল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো মুহূর্তে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে মার্কিন বাহিনীর অংশগ্রহণ ছাড়াও অভিযান পরিচালনা করা সম্ভব।

ডেফরিনের দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরান এখনো বড় ধরনের হুমকি। তবে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির কথা জানালেও সাধারণ নাগরিকদের জন্য প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আহ্বানের প্রস্তুতি নেন। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা এবং তেহরানের পক্ষ থেকে আকস্মিক হামলার আশঙ্কা নিয়ে আলোচনা চলার মধ্যে এ বৈঠকের খবর সামনে আসে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ইরানে নতুন করে হামলা চালানোর কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত তখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।

অন্যদিকে ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক অবস্থানের মধ্যেই ভিন্ন বার্তা দিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার।

বুধবার (২৫ নভেম্বর) জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের উচিত সার্বক্ষণিক যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দেওয়া।

কুশনারের বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগের প্রয়োজনীয়তা উঠে আসে।

এর আগে আরেক সাক্ষাৎকারে তিনি সতর্ক করেছিলেন, গাজা নিয়ে বর্তমান নীতিতে পরিবর্তন না আনলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

তবে কুশনারের এই মন্তব্যের অর্থ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে সামরিক অভিযানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে, এমন নয়।

ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে কুশনার জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের বিকল্প বিবেচনার সুযোগ খোলা রাখেন।

ইরানের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি। তবে এসব আলোচনা কখন অনুষ্ঠিত হয়েছে এবং দুই পক্ষের কূটনৈতিক যোগাযোগ বর্তমানে অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন বিশেষ দূত।

ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক তৎপরতার পেছনে দেশটির নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

নেতানিয়াহুর আশঙ্কা, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে। তাঁর মূল্যায়ন অনুযায়ী, তেহরান এখনো সামরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতিতে নতুন হামলা চালানো হলে ইরানের সক্ষমতা আরও কমিয়ে দেওয়া সম্ভব হতে পারে।

নতুন অভিযানের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে নেতানিয়াহু চেষ্টা করছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এ লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠানো হয়।

সেখানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য হুমকি নিয়ে ইসরায়েলি গোয়েন্দা তথ্য তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

তবে ইরানে অবিলম্বে নতুন হামলার প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা প্রশাসনের মধ্যেও মতভিন্নতা রয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির এবং মোসাদের কয়েকজন গবেষক মনে করছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনার জরুরি প্রয়োজন নেই। অন্যদিকে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন।

ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক অবস্থানের এই পার্থক্য সামনে এসেছে এমন সময়ে, যখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও অনিশ্চয়তা চলছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।

নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, নতুন সংঘাতের সম্ভাবনাকে তিনি রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে পারেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু তাঁর নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে দীর্ঘ সংঘাতে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এবং আঞ্চলিক অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েল নতুন সামরিক অভিযানের প্রস্তুতির কথা জানালেও যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।

তবে কুশনারের মন্তব্যকে ওয়াশিংটনের আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযান প্রত্যাখ্যানের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। ট্রাম্প প্রশাসন এখনো ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ পদক্ষেপের ক্ষেত্রে সামরিক ও কূটনৈতিক উভয় বিকল্প বিবেচনার অবস্থান বজায় রেখেছে।

ফলে ইরানকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা থাকলেও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : গালফ নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ