ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সংগৃহীত ছবি
ফলো করুন

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সংসদ সচিব, মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন।

এর আগে বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। পরে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত স্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ট্যাগ : জাতীয় সংসদ জানাজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সংসদ সচিব, মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন।

এর আগে বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। পরে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত স্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ