ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রেমিকার আবদার, ফাইনালে যেতে হবে ইয়ামালকে

ছবি : সংগৃহীত
ফলো করুন

স্পেনের অন্যতম বড় তারকা লামিনে ইয়ামাল বিশ্বকাপের চাপকে কখনোই বাড়তি বোঝা হিসেবে দেখেন না। তার লক্ষ্য নিজের স্বাভাবিক ফুটবল খেলা এবং দেশের মানুষকে গর্বিত করা। তবে প্রেমিকা ইনেস গার্সিয়ার এক মজার অনুরোধ তাকে বিশ্বকাপ ফাইনালে ওঠার বাড়তি অনুপ্রেরণা দিতে পারে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো ১১ মিনিটের হাফটাইম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা, বিটিএস ও বার্না বয় পারফর্ম করবেন। অনুষ্ঠানটি সাজানোর দায়িত্বে আছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।

এই আয়োজন ঘিরে ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়ার আগ্রহও কম নয়। জনপ্রিয় কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবারের ভক্ত ইনেস সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে যেকোনোভাবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন।

তার এই অনুরোধ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক মজা করে বলছেন, বিশ্বকাপ জয়ের চেয়েও জাস্টিন বিবারের গান সরাসরি দেখার সুযোগই যেন ইনেসের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে বিষয়টি নিয়ে সমালোচনাও হয়েছে। কিছু ফুটবলপ্রেমীর মতে, বিশ্বকাপ ফাইনালের মূল আকর্ষণ হওয়া উচিত মাঠের লড়াই ও শিরোপা। হাফটাইম অনুষ্ঠানকে ঘিরে অতিরিক্ত আলোচনা ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটির গুরুত্ব আড়াল করতে পারে।

অন্যদিকে অনেকেই ইনেসের পোস্টটিকে নিছক মজার আবদার হিসেবেই দেখছেন। বিশ্বকাপে ইয়ামালকে নিয়মিত সমর্থন করছেন তিনি। মাঠে উপস্থিত থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও স্প্যানিশ তারকার প্রতি সমর্থন জানিয়ে আসছেন ইনেস।

প্রেমিকার আবদার পূরণ করতে হলে ইয়ামাল ও স্পেনকে এখন নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারলে ইয়ামাল শুধু শিরোপার লড়াইয়েই নামবেন না, ইনেসকে জাস্টিন বিবারের পরিবেশনাও সরাসরি দেখার সুযোগ করে দেবেন।

ট্যাগ : লামিনে ইয়ামাল ইনেস গার্সিয়া জাস্টিন বিবার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

প্রেমিকার আবদার, ফাইনালে যেতে হবে ইয়ামালকে

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

স্পেনের অন্যতম বড় তারকা লামিনে ইয়ামাল বিশ্বকাপের চাপকে কখনোই বাড়তি বোঝা হিসেবে দেখেন না। তার লক্ষ্য নিজের স্বাভাবিক ফুটবল খেলা এবং দেশের মানুষকে গর্বিত করা। তবে প্রেমিকা ইনেস গার্সিয়ার এক মজার অনুরোধ তাকে বিশ্বকাপ ফাইনালে ওঠার বাড়তি অনুপ্রেরণা দিতে পারে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো ১১ মিনিটের হাফটাইম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা, বিটিএস ও বার্না বয় পারফর্ম করবেন। অনুষ্ঠানটি সাজানোর দায়িত্বে আছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।

এই আয়োজন ঘিরে ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়ার আগ্রহও কম নয়। জনপ্রিয় কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবারের ভক্ত ইনেস সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে যেকোনোভাবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন।

তার এই অনুরোধ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক মজা করে বলছেন, বিশ্বকাপ জয়ের চেয়েও জাস্টিন বিবারের গান সরাসরি দেখার সুযোগই যেন ইনেসের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে বিষয়টি নিয়ে সমালোচনাও হয়েছে। কিছু ফুটবলপ্রেমীর মতে, বিশ্বকাপ ফাইনালের মূল আকর্ষণ হওয়া উচিত মাঠের লড়াই ও শিরোপা। হাফটাইম অনুষ্ঠানকে ঘিরে অতিরিক্ত আলোচনা ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটির গুরুত্ব আড়াল করতে পারে।

অন্যদিকে অনেকেই ইনেসের পোস্টটিকে নিছক মজার আবদার হিসেবেই দেখছেন। বিশ্বকাপে ইয়ামালকে নিয়মিত সমর্থন করছেন তিনি। মাঠে উপস্থিত থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও স্প্যানিশ তারকার প্রতি সমর্থন জানিয়ে আসছেন ইনেস।

প্রেমিকার আবদার পূরণ করতে হলে ইয়ামাল ও স্পেনকে এখন নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারলে ইয়ামাল শুধু শিরোপার লড়াইয়েই নামবেন না, ইনেসকে জাস্টিন বিবারের পরিবেশনাও সরাসরি দেখার সুযোগ করে দেবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ