ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ছবি: বাংলা ভিউজ
ফলো করুন

কোনো বড় অঘটন ছাড়াই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের তালিকাতেও রয়েছে এই চার পরাশক্তি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠেছে। 

শেষ চারে ওঠা প্রতিটি দলই এর আগে বিশ্বকাপের শিরোপা জিতেছে। আর্জেন্টিনা তিনবার, ফ্রান্স দুবার এবং স্পেন ও ইংল্যান্ড একবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। চার সাবেক বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনালে ওঠার ঘটনা বিশ্বকাপ ইতিহাসে বিরল।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স। এরপর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন। নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। আর সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের শেষ দল হিসেবে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১৫ জুলাই রাত ১টায়।

দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায়।

দুই সেমিফাইনালের বিজয়ী দল ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ সেমিফাইনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কোনো বড় অঘটন ছাড়াই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের তালিকাতেও রয়েছে এই চার পরাশক্তি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠেছে। 

শেষ চারে ওঠা প্রতিটি দলই এর আগে বিশ্বকাপের শিরোপা জিতেছে। আর্জেন্টিনা তিনবার, ফ্রান্স দুবার এবং স্পেন ও ইংল্যান্ড একবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। চার সাবেক বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনালে ওঠার ঘটনা বিশ্বকাপ ইতিহাসে বিরল।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স। এরপর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন। নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। আর সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের শেষ দল হিসেবে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১৫ জুলাই রাত ১টায়।

দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায়।

দুই সেমিফাইনালের বিজয়ী দল ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ