ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভারতকে উড়িয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

ভারতকে উড়িয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির টি-টোয়েন্টি দলীয় র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পরের চারটি ম্যাচেই জয় তুলে নিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

সর্বশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী, ইংল্যান্ড ও ভারতের রেটিং সমান ২৬৮ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বর অবস্থানে রয়েছে ইংলিশরা। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া।

র‍্যাঙ্কিংয়ের পরবর্তী স্থানগুলোতে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আগের মতোই অষ্টম অবস্থান ধরে রেখেছে। তালিকার নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে আসছে ইংল্যান্ড। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। যদিও সেই আসরে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় তাদের।

সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে জস বাটলারের ১৩১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ২৫৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ভারতের ইনিংস থেমে যায় ২০১ রানে। ৫৬ রানের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে আধিপত্য নিশ্চিত করার পাশাপাশি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রাখে ইংল্যান্ড।

ট্যাগ : ভারত টি-টোয়েন্টি ক্রিকেট ইংল্যান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ভারতকে উড়িয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির টি-টোয়েন্টি দলীয় র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পরের চারটি ম্যাচেই জয় তুলে নিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

সর্বশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী, ইংল্যান্ড ও ভারতের রেটিং সমান ২৬৮ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বর অবস্থানে রয়েছে ইংলিশরা। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া।

র‍্যাঙ্কিংয়ের পরবর্তী স্থানগুলোতে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আগের মতোই অষ্টম অবস্থান ধরে রেখেছে। তালিকার নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে আসছে ইংল্যান্ড। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। যদিও সেই আসরে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় তাদের।

সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে জস বাটলারের ১৩১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ২৫৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ভারতের ইনিংস থেমে যায় ২০১ রানে। ৫৬ রানের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে আধিপত্য নিশ্চিত করার পাশাপাশি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রাখে ইংল্যান্ড।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ