ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডাইভ দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এমবোলো, ১০ জনের সুইজারল্যান্ড

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের মাঝেই বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম ভরসা ফরোয়ার্ড ব্রিল এমবোলো সিমুলেশন বা ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় থেকে ১০ জনের দল নিয়ে খেলতে হয় সুইসদের।

ম্যাচ চলাকালে এমবোলোর একটি ফাউলের আবেদন নিয়ে সন্দেহ তৈরি হলে ভিএআর রেফারিকে ঘটনাটি পুনরায় পর্যালোচনার পরামর্শ দেয়। ভিডিও রিপ্লে দেখার পর রেফারি সিদ্ধান্তে পৌঁছান যে, প্রতিপক্ষের কাছ থেকে ফাউল আদায়ের উদ্দেশ্যে এমবোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন। এরপর তাকে সিমুলেশনের দায়ে হলুদ কার্ড দেখানো হয়।

এর আগে ম্যাচে একটি হলুদ কার্ড দেখেছিলেন সুইজারল্যান্ডের এই তারকা ফরোয়ার্ড। ফলে দ্বিতীয় হলুদ কার্ড স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে রূপ নেয় এবং তাকে মাঠ ছাড়তে হয়। এই সিদ্ধান্তের পর ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে খেলতে বাধ্য হয় সুইজারল্যান্ড, যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা সুইজারল্যান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ডাইভ দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এমবোলো, ১০ জনের সুইজারল্যান্ড

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের মাঝেই বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম ভরসা ফরোয়ার্ড ব্রিল এমবোলো সিমুলেশন বা ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় থেকে ১০ জনের দল নিয়ে খেলতে হয় সুইসদের।

ম্যাচ চলাকালে এমবোলোর একটি ফাউলের আবেদন নিয়ে সন্দেহ তৈরি হলে ভিএআর রেফারিকে ঘটনাটি পুনরায় পর্যালোচনার পরামর্শ দেয়। ভিডিও রিপ্লে দেখার পর রেফারি সিদ্ধান্তে পৌঁছান যে, প্রতিপক্ষের কাছ থেকে ফাউল আদায়ের উদ্দেশ্যে এমবোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন। এরপর তাকে সিমুলেশনের দায়ে হলুদ কার্ড দেখানো হয়।

এর আগে ম্যাচে একটি হলুদ কার্ড দেখেছিলেন সুইজারল্যান্ডের এই তারকা ফরোয়ার্ড। ফলে দ্বিতীয় হলুদ কার্ড স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে রূপ নেয় এবং তাকে মাঠ ছাড়তে হয়। এই সিদ্ধান্তের পর ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে খেলতে বাধ্য হয় সুইজারল্যান্ড, যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ