ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

বিশ্বকাপ থেকে বিদায়, দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা মিশরকে

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা
সংগৃহীত ছবি
ফলো করুন

বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায় হলেও দেশের মানুষের কাছে জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন মোহামেদ সালাহ, মোস্তফা জিকোসহ মিশরের ফুটবলাররা। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে দলটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার মিশর দলকে স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক ভিড় করেন। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান এবং ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনেক সমর্থকের হাতে অধিনায়ক মোহামেদ সালাহর ছবি ছিল। ছবির নিচে লেখা ছিল, ‘ধন্যবাদ।’

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তারা। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

চারবার বিশ্বকাপে অংশ নিয়ে এবারই প্রথম জয়ের দেখা পেয়েছে মিশর। একই সঙ্গে প্রথমবারের মতো নকআউট পর্বেও জায়গা করে নেয় আফ্রিকার দলটি।

গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ ৩২-এর ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে মিশর। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা থামে।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল হোসাম হাসানের দল। কিন্তু শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে বিদায় নিতে হয় তাদের। এরপরও দেশের ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপ সাফল্য এনে দেওয়ায় দেশে ফিরে বীরের সম্মান পেয়েছেন সালাহরা।

সংবর্ধনায় অনেক সমর্থকের হাতে প্রধান কোচ হোসাম হাসানের বড় পোস্টার দেখা যায়। পোস্টারগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় তাকে এভাবে সম্মান জানান সমর্থকেরা।

মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্টে একাধিকবার ফিলিস্তিনের পতাকা বহন করেছেন। সংবাদ সম্মেলনেও তিনি ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন।

এদিকে দল দেশে ফেরার আগেই হোসাম ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তির বিস্তারিত প্রকাশ না হলেও সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত তারা দলের সঙ্গে কাজ করবেন।

২০২৪ সালে মিশরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটির পারফরম্যান্সে পরিবর্তন আনেন হোসাম। তার অধীনে মিশর ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলেছে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। তার অধীনে এখন পর্যন্ত ২০ ম্যাচে জয় ও ৯ ম্যাচে ড্র করেছে দলটি।

সূত্র: রয়টার্স

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২৬ মিশর ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায় হলেও দেশের মানুষের কাছে জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন মোহামেদ সালাহ, মোস্তফা জিকোসহ মিশরের ফুটবলাররা। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে দলটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার মিশর দলকে স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক ভিড় করেন। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান এবং ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনেক সমর্থকের হাতে অধিনায়ক মোহামেদ সালাহর ছবি ছিল। ছবির নিচে লেখা ছিল, ‘ধন্যবাদ।’

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তারা। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

চারবার বিশ্বকাপে অংশ নিয়ে এবারই প্রথম জয়ের দেখা পেয়েছে মিশর। একই সঙ্গে প্রথমবারের মতো নকআউট পর্বেও জায়গা করে নেয় আফ্রিকার দলটি।

গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ ৩২-এর ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে মিশর। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা থামে।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল হোসাম হাসানের দল। কিন্তু শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে বিদায় নিতে হয় তাদের। এরপরও দেশের ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপ সাফল্য এনে দেওয়ায় দেশে ফিরে বীরের সম্মান পেয়েছেন সালাহরা।

সংবর্ধনায় অনেক সমর্থকের হাতে প্রধান কোচ হোসাম হাসানের বড় পোস্টার দেখা যায়। পোস্টারগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় তাকে এভাবে সম্মান জানান সমর্থকেরা।

মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্টে একাধিকবার ফিলিস্তিনের পতাকা বহন করেছেন। সংবাদ সম্মেলনেও তিনি ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন।

এদিকে দল দেশে ফেরার আগেই হোসাম ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তির বিস্তারিত প্রকাশ না হলেও সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত তারা দলের সঙ্গে কাজ করবেন।

২০২৪ সালে মিশরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটির পারফরম্যান্সে পরিবর্তন আনেন হোসাম। তার অধীনে মিশর ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলেছে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। তার অধীনে এখন পর্যন্ত ২০ ম্যাচে জয় ও ৯ ম্যাচে ড্র করেছে দলটি।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ