নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে র্যাব-১১ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তার অভিযান ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।
এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত এবং অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্যসমূহ