ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের অধ্যায় শেষ: সারজিস আলম

আওয়ামী লীগের অধ্যায় শেষ: সারজিস আলম
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তিনি দাবি করেন, দেশের জনগণকে ভবিষ্যতে বাংলাদেশকেন্দ্রিক রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।

বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে রাজনৈতিক প্রভাব, দালালতন্ত্র এবং দুর্নীতিনির্ভর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থার জন্য ইতিবাচক নয়।

শিক্ষা খাত নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাবের কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, হাসপাতালের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের প্রভাব শেষ পর্যন্ত রোগীদের ওপর পড়ছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির প্রসঙ্গও উল্লেখ করেন। সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই তাদের নেতাকর্মীদের প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়।

তিনি জনগণের উদ্দেশে সৎ, যোগ্য ও জনস্বার্থে কাজ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। পাশাপাশি চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

ট্যাগ : এনসিপি সারজিস আলম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের অধ্যায় শেষ: সারজিস আলম

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তিনি দাবি করেন, দেশের জনগণকে ভবিষ্যতে বাংলাদেশকেন্দ্রিক রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।

বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে রাজনৈতিক প্রভাব, দালালতন্ত্র এবং দুর্নীতিনির্ভর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থার জন্য ইতিবাচক নয়।

শিক্ষা খাত নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাবের কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, হাসপাতালের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের প্রভাব শেষ পর্যন্ত রোগীদের ওপর পড়ছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির প্রসঙ্গও উল্লেখ করেন। সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই তাদের নেতাকর্মীদের প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়।

তিনি জনগণের উদ্দেশে সৎ, যোগ্য ও জনস্বার্থে কাজ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। পাশাপাশি চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ