ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে এনবিআরকে মোট ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী এই রাজস্ব আদায় সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারাও শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, যেসব বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি সম্ভব হয়নি, সেগুলো সরকার পর্যায়ক্রমে বিবেচনা করবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শিল্প ও ব্যবসা খাতের বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ : এনবিআর অর্থমন্ত্রী রাজস্ব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে এনবিআরকে মোট ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী এই রাজস্ব আদায় সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারাও শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, যেসব বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি সম্ভব হয়নি, সেগুলো সরকার পর্যায়ক্রমে বিবেচনা করবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শিল্প ও ব্যবসা খাতের বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ