ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বন্যাকবলিত বাঁশখালী যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ফলো করুন

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতাবন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শনে শুক্রবার যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সকাল ৭টার ফ্লাইটে তার চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। পরে সকাল ১০টা থেকে তিনি বাঁশখালীর বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বাঁশখালীর জন্য নগদ ২০ লাখ টাকা, ২০০ টন চাল এবং ২০০ বান টিন বরাদ্দের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে একটি ডিও লেটারও জমা দিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার থেকে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বাঁশখালীর বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর আবারো ভারী বর্ষণ শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

ট্যাগ : বন্যা জামায়াত ডা: শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা পরিদর্শন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বন্যাকবলিত বাঁশখালী যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতাবন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শনে শুক্রবার যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সকাল ৭টার ফ্লাইটে তার চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। পরে সকাল ১০টা থেকে তিনি বাঁশখালীর বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বাঁশখালীর জন্য নগদ ২০ লাখ টাকা, ২০০ টন চাল এবং ২০০ বান টিন বরাদ্দের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে একটি ডিও লেটারও জমা দিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার থেকে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বাঁশখালীর বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর আবারো ভারী বর্ষণ শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ