ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্স ম্যাচের আগে বড় ধাক্কা মরক্কোর

ফ্রান্স ম্যাচের আগে বড় ধাক্কা মরক্কোর
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল মরক্কো। আফ্রিকার একমাত্র প্রতিনিধি দলটি গুরুত্বপূর্ণ তারকা ইসমায়েল সাইবারিকে এই ম্যাচে পাচ্ছে না।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী এই ফুটবলার। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।

রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে চোট পান সাইবারি। চলতি বিশ্বকাপে তিনি মরক্কোর অন্যতম সেরা পারফর্মার ছিলেন। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়সূচক শটও নেন এই মিডফিল্ডার।

এবারের বিশ্বকাপে বড় তারকাদের বাইরে অন্যতম আলোচিত ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাইবারি। তার দুর্দান্ত পারফরম্যান্সের পর পিএসভি এইনডোভেন থেকে তাকে ৫০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় বায়ার্ন মিউনিখ।

সাইবারির ইনজুরি নিয়ে কোচ ওয়াহবি বলেন, সাইবারি ছাড়া দলের অন্য সবাই পুরোপুরি ফিট। তিনি জানান, এই ম্যাচে সাইবারি খেলতে পারছেন না। তবে আশা প্রকাশ করেন, এটিই যেন টুর্নামেন্টে তার শেষ ম্যাচ না হয়।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি মরক্কোর জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিয়েছিল তারা। এবার কোয়ার্টার ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে অ্যাটলাস লায়ন্সরা।

চার বছর আগে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবার আরও এক ধাপ এগিয়ে যেতে হলে শক্তিশালী ফ্রান্সকে হারাতে হবে তাদের।

ট্যাগ : ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২৬ মরক্কো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ফ্রান্স ম্যাচের আগে বড় ধাক্কা মরক্কোর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল মরক্কো। আফ্রিকার একমাত্র প্রতিনিধি দলটি গুরুত্বপূর্ণ তারকা ইসমায়েল সাইবারিকে এই ম্যাচে পাচ্ছে না।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী এই ফুটবলার। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।

রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে চোট পান সাইবারি। চলতি বিশ্বকাপে তিনি মরক্কোর অন্যতম সেরা পারফর্মার ছিলেন। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়সূচক শটও নেন এই মিডফিল্ডার।

এবারের বিশ্বকাপে বড় তারকাদের বাইরে অন্যতম আলোচিত ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাইবারি। তার দুর্দান্ত পারফরম্যান্সের পর পিএসভি এইনডোভেন থেকে তাকে ৫০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় বায়ার্ন মিউনিখ।

সাইবারির ইনজুরি নিয়ে কোচ ওয়াহবি বলেন, সাইবারি ছাড়া দলের অন্য সবাই পুরোপুরি ফিট। তিনি জানান, এই ম্যাচে সাইবারি খেলতে পারছেন না। তবে আশা প্রকাশ করেন, এটিই যেন টুর্নামেন্টে তার শেষ ম্যাচ না হয়।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি মরক্কোর জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিয়েছিল তারা। এবার কোয়ার্টার ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে অ্যাটলাস লায়ন্সরা।

চার বছর আগে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবার আরও এক ধাপ এগিয়ে যেতে হলে শক্তিশালী ফ্রান্সকে হারাতে হবে তাদের।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ